News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস, সপা ও বসপা-র লক্ষ্য এক, পথটা আলাদা : জ্যোতিরাদিত্য
Image

কংগ্রেস, সপা ও বসপা-র লক্ষ্য এক, পথটা আলাদা : জ্যোতিরাদিত্য

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): নিজস্ব শক্তিতে উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচন লড়বে কংগ্রেস। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পাশাপাশি বহুজন সমাজ পার্টি (বসপা) ও সমাজবাদী পার্টি (সপা)-কে উদ্দেশ্য করে তিনি দাবি করেন যে, সম মনোভাবাপন্ন দলগুলি কি করে একমঞ্চে আসতে পারে তা নিয়ে ভাবনাচিন্তা করা উচিত। পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এই নেতা বলেন, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস, সপা এবং বসপার লক্ষ্য এক। কিন্তু পথটা আলাদা। কেন্দ্রে ফের ইউপিএফ সরকার গঠন করতে মরিয়া কংগ্রেস। পাশাপাশি ২০২২ সালে উত্তরপ্রদেশে রাজ্য সরকারও গড়বে ইউপিএ জোট। উত্তরপ্রদেশে কংগ্রেস নিজের শক্তিতে নির্বাচন লড়বে। বসপা ও সপা যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্মান করে কংগ্রেস। এই দুইটি দল নিজেদের পথ বেছে নিয়েছে। কংগ্রেসকে শক্তিশালী ভিত্তিতে দাড় করানো জন্য লড়বে কর্মীরা। সেই দিকেই এগিয়ে চলেছে তারা।

সম্প্রতি সপা নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছিলেন, কংগ্রেসের জন্য দুইটি আসন ছাড়া হয়েছে। এই প্রসঙ্গে পাল্টা অখিলেশকে কটাক্ষ করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, কংগ্রেসও তাদের জন্য ২টি আসন ছাড়তে প্রস্তুত। পাশাপাশি সাবিত্রী বাঈ ফুলের বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, নতুন উত্তরপ্রদেশ গড়তে যারা বদ্ধপরিকর, সমাজের তৃণমূলস্তরে যাদের ভিত্তি শক্তিশালী তাদের জন্য কংগ্রেসের দরজা খোলা রয়েছে। উল্লেখ্য, বসপা-সপা জোট সমঝোতায় ঠিক হয়েছে ৩৭টি আসনে লড়বে সপা, বসপা ৩৮টিতে এবং আরএলডি ৩টি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top