News Flash

  • Home
  • Uncategorized
  • আগর কাঠ সহ ধৃত চার পাচারকারী
Image

আগর কাঠ সহ ধৃত চার পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ বাংলাদেশে পাচার করার সময় বিএসএফ-এর হাতে ধরা পড়েছে চার আগর কাঠ পাচারকারী৷ বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তারকপুর এলাকায় কাঁটাতারের বেড়ার এ-পাড় থেকে তাদের আটক করা হয়েছে৷ ভারতের আগর গাছ কেটে বাংলাদেশে পাচারের পথে চার চোরাকারবারিকে চোরাইবাড়ি বন দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷ পরে আইনি বলে এদের চোরাইবাড়ি থানায় সমঝে দিয়েছে বন দফতর৷ আটক চার আগর পাচারকারীকে কদমতলার সামসুল হক, আমিনুল হক, নজরুল হক এবং ফকুল হক বলে পরিচয় পাওয়া গেছে৷

কদমতলা থানার ওসি দেবজিৎ চট্টোপাধ্যায় জানান, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় ১৩/১৯ নম্বরে মামলা রুজু করেছে৷ শুক্রবার ধৃতদের ধর্মনগর আদালতে সোপর্দ করা হয়৷ আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top