News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তিতে মধ্যস্থতাকারী নিয়োগ শীর্ষ আদালতের

অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তিতে মধ্যস্থতাকারী নিয়োগ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.) : অযোধ্যা মামলা দ্রুত নিষ্পত্তি করতে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। তিন সদস্যের মধ্যস্থতাকারীর প্যানেল তৈরি করল শীর্ষ আদালত। রাম মন্দির-বাবরি মসজিদ মামলায় এই মামলায় মধ্যস্থতা করার কথা জানাল শীর্ষ আদালত।

শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। তিনজনের প্যানেলে থাকছেন শ্রী শ্রী রবিশঙ্কর, শ্রীরাম পঞ্চু ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফএম কালিফুল্লা।

জানা গিয়েছে, এই মধ্যস্থতার পুরো কাজটি হবে একেবারে গোপনে। সেখানে কোনও সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফৈজাবাদে হবে সেই মধ্যস্থতার কাজ।

আগামী চার সপ্তাহের মধ্যে আলোচনা শুরু করতে হয়ে ও আট সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

অযোধ্যার ২.৭৭ একর জমি জুড়েই এই বিতর্ক। যেখানে মুঘল সম্রাট বাবরের আমলে একটি মসজিদ তৈরি করা হয়েছিল। সেটাই বাবরি মসজিদ নামে পরিচিত হয়। হিন্দুত্ববাদীদের দাবি ছিল, এই মন্দির আসলে রাম জন্মভূমির উপর তৈরি হওয়া প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের উপরেই তৈরি হয়েছিল।

১৯৯২ -তে সেই মসজিদ ভেঙে দেওয়া হয়। সেখানে নতুন করে রাম মন্দির তৈরির দাবি ওঠে। হিন্দুত্ববাদীদের দাবি, অবিলম্বেই সেখানে মন্দির তৈরি করতে হবে। বারবার বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অযোধ্যায় গিয়ে মন্দির তৈরির আশ্বাস দিয়ে এসেছে। এই মধ্যস্থতা থেকেই সেই সম্ভাবনার বিষয়টি উঠে আসবে। এদিকে, লোকসভা নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাদে। তাই তার আগে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top