News Flash

  • Home
  • Uncategorized
  • ফের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
Image

ফের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৭ মার্চ৷৷ রাজ্যে যান সন্ত্রাসের হার ক্রমশ উর্ধমুখী৷ প্রতিদিনই ঘটে চলেছে ছোট বড় যান দূর্ঘটনা৷ আর তাতে প্রানহানিও ঘটছে৷ দূর্ঘটনা এড়াতে রাজ্য পুলিশের উদ্যোগে ঘটা করে সড়ক সুরক্ষা সপ্তাহ পালন সহ বিভিন্ন সচেতনতা মূলক সেমিনার করা হলেও যান দূর্ঘটনায় রাশ টানা সম্ভব হচ্ছেনা কিছুতেই৷

বুধবার রাতে ফের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই বাইকের চালক৷ ঘটনার বিবরনে জানা টিআর-০২-এফ-৫৭৬৩ নম্বরের একটি বাইক কুমায়ঘাট থেকে ফটিকরায়ের উদ্দেশ্যে যাচ্ছিল৷ উল্টো দিক থেকে কুমারঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল টিআর-০২এফ-৫১৫২ নম্বরের অপর একটি বাইক৷ নিদেবি এলাকার ইট ভাটার সামনে আসতেই দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে৷ সংঘর্ষের ফলে দুই বাইকের চালক বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন৷ তাতে আহত হন দুই বাইকের চালক কৃপেশ শীল ও ব্রজেশ দেবনাথ৷ ঘটনার পর স্থানীয়রা ভীড় জমান ঘটনাস্থলে এবং আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুমারঘাট হাসপাতালে৷

এই ঘটনার প্রত্যক্ষদর্শী জনৈক ব্যাক্তি জানান দুইটি বাইকের গতি অত্যাধিক থাকার ফলেই এই দূর্ঘটনা ঘটেছে৷ অন্যদিকে আহতদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হবে বলে জানান কুমারঘাট হাসপাতালের চিকিৎসক হৈমবতী পাল৷ এভাবে ক্রমাগত যান দূর্ঘটনা বেড়ে চলায় চিন্তিত সচেতন মহল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top