News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল নিয়ে মিথ্যে কথা বলছেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতিকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের
Image

রাফাল নিয়ে মিথ্যে কথা বলছেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতিকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): রাফাল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বরাবরই সরব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| বৃহস্পতিবার সকালেই রাফাল নিয়ে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সভাপতি| এবার রাহুল গান্ধীকেই পাল্টা ‘মিথ্যেবাদী’ আখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ| বৃহস্পতিবার রাহুলকে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘রাফাল নিয়ে মিথ্যে কথা বলছেন রাহুল গান্ধী, এই ধরনের মিথ্যে কথার তীব্র নিন্দা করি| তিনি ভারতীয় বায়ুসেনাকে বিশ্বাস করেন না, বিশ্বাস করেন না সুপ্রিম কোর্ট এবং ক্যাগ-কে|’ রাহুলের বিরুদ্ধে সুর চড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, ‘ তিনি কি পাকিস্তানকে বিশ্বাস করতে চান? তিনি ইচ্ছাকৃতভাবে রাফাল নিয়ে মিথ্যে খেলা খেলছেন|’

প্রসঙ্গত, প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফাল চুক্তির নথি| বুধবারই সুপ্রিম কোর্টে এই কথা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার| রাফাল চুক্তির নথি প্রতিরক্ষা দফতর থেকে চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাহুলের প্রশ্ন, ‘কেন জেপিসি তদন্তের দাবি খারিজ করা হল?’বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘একদিকে আপনি বলছেন নথি খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং এর অর্থ হল নথিগুলি সত্যিই ছিল|পরিষ্কারভাবে নথিগুলিতে লেখা রয়েছে যে, পিএমও সমান্তরালভাবে দরদাম চালিয়ে যাচ্ছিল|’ রাহুল গান্ধী আরও বলেছেন, ‘রাফাল নথি চুরি হওয়ার ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে অবশ্যই কড়া ব্যবস্থা গ্রহণ করা উচিত| একইসঙ্গে সমান্তরাল দরদামের জন্য পিএমও-র বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত| অনিল আম্বানিকে সুবিধা দিতেই কি দরদাম? পিএমও-র ভূমিকাও খতিয়ে দেখতে হবে|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top