News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় নাবালিকা অপহরণকান্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, গ্রেপ্তার না করায় ক্ষোভ
Image

কদমতলায় নাবালিকা অপহরণকান্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, গ্রেপ্তার না করায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৪ মার্চ৷৷ সুকলে যাবার সময় এক সুকল ছাত্রী রাস্তা থেকে অপহরণ করার ঘটনায় অভিযুক্ত দুই যুবক দিব্যি ঘুরে বেড়াচ্ছে৷ থানায় মামলা হলেও এখন অবধি কাউকে গ্রেপ্তার করতে পারলো কদমতলা থানার পুলিশ৷ঘটনার বিবরণে প্রকাশ গত ১ মার্চ সরস পুরের টেকনি গ্রামের দুই যুবক বিমল নাথ পিতা ত্ত অনন্ত নাথ ও রূপক নাথ পিতা রাজকুমার অল্টো গাড়ির ড্রাইভার কে ফোন করে বলে যে তাদের ভোন কে কলেজে পরীক্ষায় নিতে যেতে পারবে কিনা৷তখন ডাইভার ২৫০০ টাকা ভাড়া ৪ দিনে বললে তারা রাজি হয়৷১ মার্চ শুক্রবার ১০ টা নাগাদ গাড়ি চালক মনীরাম কে ডাকা হয়৷ যথা রীতি চালক গাড়ি নিয়ে আসে৷তখন এই দুই যুবক বিমল ও রূপক গাড়িতে উঠে বলে চলো বোন কে আনতে যাবো৷তখন সরস পুর কদমতলা সড়ক টি থেকে সুকল ছাত্রী টিকে গাড়িতে তুলে ডাইভার কে গাড়ি চালাবার কথা বলে৷চালক তখন বলে, তোমরা কি করছো,কেন করছো?

বলতে না বলতে চালককে মারধর শুরু করে৷গাড়ি চালক গাড়ি চালানো শুরু করলে তখন দুই যুবক বলে তারা নাকি মেয়েটিকে কিডন্যাপ করেছে৷যাবে এখন গঙ্গানগর৷চালক মণীরাম বুদ্দি খাটিয়ে ধর্মনগর বিএম এস অফিসে গাড়ি নিয়ে যায় কিন্তূ অফিস ছিল বন্ধ৷তারপর সে দ্রুত চালিয়ে বকবকিত্ত বজেন্দ্রনগর সড়ক দিয়ে কদমতলা থানার উদ্দেশ্যে আসার সময় মাঝ রাস্তায় দরজা খুলে চলতি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যায় দুই যুবক৷ তারপর মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে চালক মোনিরাম৷তারপর এদিনই কদমতলা থানায় একটি মামলা করা হয় নাবালিকার পরিবারের তরফ থেকে৷পুলিশ এখন অবধি অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি৷নাবালিকা সুকল ছাত্রীর পরিবারকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগ৷নাবালিকা মেয়েটি আবার সুকলে যেতে চায়৷পড়া শুনা করতে চায়৷কিন্তু তার সুকলে যাওয়ার নিরাপত্তা নেই৷কিছু গ্রাম্য মাতববর বিষয় টি সালিশি সভায় মীমাংসার চেষ্টা চালাচ্ছে৷ এই ঘটনায় কদমতলা থানার পুলিশের বক্তব্য মিলেনি , থানা বাবুকে জিজ্ঞেস করলে জানান তদন্ত চলছে তাও আবার অফ কেমেরায়৷মোদ্দা কথায় পুলিশের যথেষ্ট গাফিলতি রয়েছে নইলে অপরাধীরা গ্রেপ্তার হচ্ছেনা কেনো৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top