News Flash

  • Home
  • Uncategorized
  • নাপোলিকে হারিয়ে পয়েন্ট টেবিলে আরও এগিয়ে থাকল জুভেন্তাস
Image

নাপোলিকে হারিয়ে পয়েন্ট টেবিলে আরও এগিয়ে থাকল জুভেন্তাস

রোম, ৪ মার্চ (হি.স.) : এগিয়ে থেকে রবিবার দ্বিতীয়স্থানে থাকা নাপোলির বিরুদ্ধে মাঠে নেমেছিল লিগ টপার জুভেন্তাস। অ্যাওয়ে ম্যাচে থ্রিলার জয় তুলে নিয়ে কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গেল জুভেন্তাস। স্ত্যাদিও সাও পাওলো স্টেডিয়ামে এদিন জোড়া লাল কার্ড দেখলেন দু’দলের একজন করে ফুটবলার। এরইমধ্যে ২-১ গোলে ম্যাচ জিতে কার্যসিদ্ধি করে গেলেন মাসিমিলিয়ানো আলেগ্রির ছেলেরা।
প্রাক্তন কোচ কার্লো আনসেলোত্তির দলের বিরুদ্ধে এদিন ম্যাচের ২৮ মিনিটে গোলের খাতা খুলে ফেলে জুভেন্তাস। এর ঠিক আগে গোলমুখে আগুয়ান রোনাল্ডোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে বসেন নাপোলির তরুণ গোলরক্ষক অ্যালেক্স মেরেট।

রক্ষণের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে পর্তুগিজ তারকা বল ধরে গোলরক্ষককে পরাস্ত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বক্সের বাইরে তাঁকে আটকাতে অবৈধ ভাবে বাধা দেন বিপক্ষ গোলরক্ষক।বক্সের বাইরে সেই ফ্রি-কিক থেকেই বিপক্ষের প্রাচীর টপকে বল জালে রাখেন বসনিয়ান মিডফিল্ডার পিয়ানিচ। ফের ৩৮ মিনিটে সেটপিসের সুযোগ নিয়ে দ্বিতীয়বারের জন্য গেমপ্ল্যান কাজে লাগায় লিগ টপাররা। এদিন ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জুভেন্তাস।


দ্বিতীয়ার্ধের মিনিট দুয়েকের মধ্যেই হ্যান্ডবল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গোলস্কোরার পিয়ানিচকে। তারই সুযোগ নিয়ে ঘরের মাঠে ফের জ্বলে ওঠার চেষ্টা করে নাপোলি। ৬১ মিনিটে ব্যবধানও কমিয়ে আনে তারা। ক্যালেয়নের গোলের পর নাপোলির গোলমুখী আক্রমণ জুভেন্তাস ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রোর হাতে প্রতিহত হলে ফের পেনাল্টি পায় হোম টিম। কিন্তু ৮৩ মিনিটে ইনসিগনির স্পটকিক পোস্টে লেগে প্রতিহত হলে আর সমতায় ফিরতে পারেনি নাপোলি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top