News Flash

  • Home
  • Uncategorized
  • মানসিক ভারসামান্য হারিয়েছেন দিগ্বিজয়, এয়ার স্ট্রাইক নিয়ে পাল্টা তোপ কৈলাসের
Image

মানসিক ভারসামান্য হারিয়েছেন দিগ্বিজয়, এয়ার স্ট্রাইক নিয়ে পাল্টা তোপ কৈলাসের

ইন্দোর, ৩ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক নিয়ে জোর তরজা বিজেপি ও কংগ্রেসের মধ্যে। শনিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং দাবি করেছিলেন, বালাকোটের জইশ শিবিরে এয়ার স্ট্রাইকের ‘পোক্ত প্রমাণ’ দিতে হবে। রবিবার বর্ষীয়ান কংগ্রেস নেতার এমন দাবি নস্যাৎ করে দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী পাল্টা বলেন যে দিগ্বিজয় সিং মানসিক ভাবে সুস্থ নন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বিজয়বর্গী বলেন, দিগ্বিজয় সিং মানসিক ভারসামান্য হারিয়েছেন। আর সেই কারণেই এমন কথা বলেছেন।

এর আগে জাকির নায়েকের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে দিগ্বিজয় সিংকে। এমনকি তাকে শান্তির দূত বলেও দাবি করেছিলেন তিনি। বিদেশ থেকে টাকা নিয়ে তা সন্ত্রাসবাদীদের পাচার করে দিতেন এই জাকির নায়েক।দিগ্বিজয় সিং-এর বিরুদ্ধে তোপ দেগে কৈলাস বিজয়বর্গী বলেন, দেশকে রক্ষা করার জন্য যেসব সেনা জওয়ানরা নিজেদের জীবনকে বিপন্ন করে চলেছে। তাদের উপর সন্দেহ প্রকাশ করাটা অনুচিত। এমন ধরণের মন্তব্য লজ্জাজনক।


উল্লেখ্য, শনিবার দিগ্বিজয় সিং বলেন, ওসামা বিন লাদেনকে হত্যা করার পর আমেরিকা ‘পোক্ত প্রমাণ’ গোটা বিশ্বকে দিয়েছিল। বর্তমান সময় প্রযুক্তি, কৃত্রিম উপগ্রহের। তাই এয়ার স্ট্রাইক ক্ষেত্রেও প্রমাণ দিতে হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top