News Flash

  • Home
  • Uncategorized
  • ফের এল ক্লাসিকোর জয় তুলে নিল বার্সেলোনা

ফের এল ক্লাসিকোর জয় তুলে নিল বার্সেলোনা

মাদ্রিদ, ৩ মার্চ (হি.স.) : মাত্র চারদিনের ব্যবধানে ফের এল ক্লাসিকো জয় তুলে নিল বার্সেলোনা। গত বুধবার এল-ক্লাসিকো হেরে কোপা দেল রে থেকে ছিটকে গিয়েছিল লস ব্ল্যাঙ্কোসদের। এবার শনিবার লা-লিগায় অ্যাওয়ে ম্যাচে ‘সম্মানের লড়াই’ জিতে ৮৭ বছরে প্রথমবার হেড টু হেডে এগিয়ে গেল বার্সেলোনা। আর তিনদিনের ব্যবধানে ফের এল ক্লাসিকো হেরে লা লিগা জয়ের দৌড়ে অনেকটা পিছু হটল রিয়াল।
ঘরের মাঠে লা লিগার প্রথম লেগের ম্যাচে রিয়ালকে পঞ্চবাণে বিঁধেছিল কাতালান ক্লাবটি।

শনিবার ক্রোট তারকা ইভান রাকিটিচের একমাত্র গোলে চলতি লিগে অষ্টম হারের মুখ দেখল লস ব্ল্যাঙ্কোসরা। সেইসঙ্গে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াল ১২। এই হারের ফলে ২০০৪ সালের পর লিগে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ।এই জয়ের ফলে হেড টু হেডে রিয়ালকে এদিন টপকে গেল বার্সা (বার্সেলোনা ৯৬-রিয়াল ৯৫)। একইসঙ্গে লিগ টেবিলের শীর্ষে অবস্থান মজবুত করল লাল-নীল জার্সিধারীরা। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ৬০। ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২৬ ম্যাচে ৪৮ পয়েন্টে অনেকটা পিছনে তিন নম্বরে রিয়াল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top