News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবীণের অভিজ্ঞতা, নবীণের উদ্দাম ও নারীশক্তিতে ভর করে কংগ্রেসের জমি ফেরাব ঃ প্রদ্যুৎ
Image

প্রবীণের অভিজ্ঞতা, নবীণের উদ্দাম ও নারীশক্তিতে ভর করে কংগ্রেসের জমি ফেরাব ঃ প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীণদের উদ্দাম ও নারীশক্তির মিশেলে রাজ্যে কংগ্রেসের হারানো জমি ফেরাতে চাইছেন নতুন সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ তাই তিনি সভাপতি হওয়ার পর রাজ্যে ফিরেই প্রবীন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের সাথে দেখা করেন৷ এখানেই থেমে থাকেননি তিনি৷ অভিমানী এই নেতাকে ফের কংগ্রেসে ফিরিয়ে এনেছেন নতুন সভাপতি৷ তাঁর দাবি, রাজ্যে কংগ্রেসের ছবি উজ্জ্বল করাই এখন মূল লক্ষ্য৷


শনিবার আগরতলা বিমানবন্দরেকংগ্রেস্ নতুন সভাপতিকে বরণ করার জন্য প্রচুর কর্মী সমর্থক জড়ো হন৷ সেখান থেকে তাঁকে সুবিশাল বাইক রেলি করে পোস্টফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনে নিয়ে আসা হয়৷ কংগ্রেস ভবনে অস্থায়ী মঞ্চে তিনি সভা করেন৷ ওই সভায় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায় সহ দলের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন৷ সেখানে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখেই তিনি চলে যান প্রবীন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের সাথে দেখা করতে৷ শ্রীবর্মনের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে তাঁকে কংগ্রেসে ফিরে আসার অনুরোধ জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ প্রবীন এই নেতাকে যোগ্য সম্মান দেওয়া হবে সেই আশ্বাসও তিনি দিয়েছেন৷ নতুন প্রদেশ সভাপতির আবেদনে সাড়া দিয়ে শ্রীবর্মন ফের কংগ্রেসে ফিরবেন বলে জানিয়েছেন৷


সেখান থেকে ফিরে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে নতুন সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান, প্রবীনদের অভিজ্ঞতা ও নবীণদের উদ্দাম এবং নারী শক্তিকে সাথে নিয়ে নতুন ভাবে রাজনীতির পরিবেশ তৈরী করা হবে৷ কংগ্রেসের হারানো জমি ফের ফিরিয়ে আনা হবে৷ তাঁর সাফ কথা রাজ্যে কংগ্রেসের ছবি উজ্জ্বল করাই এখন তাঁর কাছে একমাত্র লক্ষ্য৷ কঠিন সময়ে দায়িত্ব নিলেও তিনি লক্ষ্যে পৌঁছাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন৷ শ্রীদেববর্মন জানিয়েছেন, প্রবীন কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মন কংগ্রেসে ফিরে এসেছেন৷ তাঁকে যোগ্য সম্মান দেওয়া হবে৷ তিনি বলেন, সমীরবাবুকে দিল্লী নিয়ে এআইসিসি সভাপতি রাহুল গান্ধী এবং দলের পর্যবেক্ষক লুইজিনহো ফেলেইরিওর সাথে দেখা করাবো৷


এদিন তিনি জানান, রাজ্যে কংগ্রেসে কোন পরিবর্তন আনা হবে না৷ পুরনো কমিটিগুলিকে ভেঙ্গে দেওয়া হবে না৷ তাঁর বক্তব্য, পুরনোদের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়নি৷ তাই, তাদের মূল্যায়ণ না করে কোন পরিবর্তন আনা হবে না৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top