News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালে নিউরো সার্জারি ইউনিটের সূচনা হল
Image

জিবি হাসপাতালে নিউরো সার্জারি ইউনিটের সূচনা হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ জি বি মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ইউনিটের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, দীর্ঘদিন ধরেই মানুষের দাবী ছিল একটি নিউরো সার্জিক্যাল ইউনিট গড়ে তোলা৷ ইউনিটির উদ্বোধনের মধ্য দিয়ে রাজ্যবাসীর বহু প্রত্যাশিত দাবির সফল বাস্তবায়ন হলো৷


রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে৷ রাজ্যের প্রথম হাসপাতাল জিবি সহ রাজ্যর সবকটি হাসপাতালে পরিষেবার মান উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্য সরকার৷ এরই অংশ হিসেবে জিবিতে নিউরো সার্জারি ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার৷ স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন এই নিউরো সার্জারি ইউনিটের আনুষ্ঠানিক সূচনা করেন৷ উল্লেখ্য রাজ্যে একটি নিউরো সার্জিক্যাল ইউনিট চালু করার দাবি ছিল দীর্ঘদিনের৷ বিগত সরকার রাজ্যে নিউরো সার্জেন্ট নিয়ে আসতে পারেনি৷ ফলে নিউরো সার্জিক্যাল ইউনিট গড়ে তোলা সম্ভব হয়নি৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে নিউরো সার্জারি ইউনিট গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে৷ বহু চেষ্টা করে রাজ্যের দুজন নিউরো সার্জেন্ট নিযুক্ত করা সম্ভব হয়েছে৷ নিউরো ইউনিটে প্রয়োজনীয় যন্ত্রপাতি আনার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই বেশ কিছু যন্ত্রপাতি আনা হয়েছে৷ আরো বেশ কিছু যন্ত্রপাতি আনার জন্য টেন্ডার দেওয়া হয়েছে৷ স্বাস্থ্য মন্ত্রী জানান, এখানে দুজন নিউরো এনেসথেসিয়া নিযুক্ত করা হয়েছে৷ ট্রমা সেন্টারের চিকিৎসক নিযুক্ত করা হয়েছে৷ টমা সেন্টারে আরো ভালো পরিষেবা প্রদানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী৷ প্রসঙ্গক্রমে স্বাস্থ্যমন্ত্রী বলেন রাজ্যে উপযুক্ত চিকিৎসা পরিকাঠামো না থাকায় এতদিন বহু মানুষকে বহিরাজ্যে চিকিৎসার জন্য ব্যবহার করতে হতো৷ হেলথ ইন্সুরেন্স স্কিম থেকে কোটি কোটি টাকা ব্যয় করতে হতো৷ যারা চিকিৎসা করাতে যেতেন তাদের কাছ থেকেও প্রচুর টাকা খরচ হত৷ রাজ্যের চিকিৎসা পরিষেবা উন্নয়নের মধ্য দিয়ে রাজ্য সরকার এই টাকা খরচ করার প্রবণতা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে৷রাজ্যে চিকিৎসা পরিষেবার মান উন্নয়নে রাজ্য সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top