News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর ত্রিপুরার ব্রজেন্দ্রনগর বাজারে অগ্নিকাণ্ড
Image

উত্তর ত্রিপুরার ব্রজেন্দ্রনগর বাজারে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর বাজা‌রে ঘ‌টেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে বাজারের চার‌টি দোকান ভ‌স্মীভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।প্রাপ্ত খব‌রে প্রকাশ, আজ শ‌নিবার বেলা প্রায় দেড়টা নাগাদ অগ্নিকা‌ণ্ডের সুত্রপাত হ‌য়। মুহূর্তের ম‌ধ্যে আগু‌নের লে‌লিহান শিখা গ্রাস ক‌রে নেয় চার‌টি দোকান। এক ঘণ্টার তাণ্ডবে সব‌কিছু পু‌ড়ে ছাই করে দিয়েছে আগুন। এ ঘটনায় প্রায় আট লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি হয়েছে ব‌লে জানানো হয়‌েছে। এদিকে ঘটনার খবর কদমতলা পু‌লিশ ও প্রেমতলায় অবস্থিত অগ্নিনির্বাপক কেন্দ্র‌কে দেওয়া হ‌য়েছিল। তারা পৌঁছ‌নোর আগেই সব শেষ হয়ে গেছে। স্থানীয় জনতার স‌ম্মি‌লিত প্রয়াসে আগুন নিয়ন্ত্রিত হওয়ায় রক্ষা পেয়েছে বাজারের অন্য দোকানগুলি। অগ্নিকাণ্ডে সুমন দাস, সজল মালাকার, সুধাময় দাস এবং শংকরচন্দ্র দেবের যথাক্র‌মে কাপড়ের দোকান, জুয়েলারি, বাই সাইকেল এবং মুদি দোকান পু‌ড়ে গেছে। ঘটনার পর পু‌লিশ তদ‌ন্তে নেমেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহাকুমার মনু  বন কুল বাজার সংলগ্ন মহামুনি এডিসি ভিলেজের  মগ  পাড়ায়   রান্না করার সময় গ্যাস লাইন লীগ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাতে  একটি বসত বাড়ি সম্পূর্ণভাবে বশীভূত হয়ে যায় ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসেদমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে আসার আগেই আগুনে সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষাধিক টাকা বলে জানা গেছেঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যানক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top