News Flash

  • Home
  • Uncategorized
  • ওআইসি-র বৈঠকে থাকবে না পাকিস্তান, জানালেন পাক বিদেশমন্ত্রী
Image

ওআইসি-র বৈঠকে থাকবে না পাকিস্তান, জানালেন পাক বিদেশমন্ত্রী

ইসলামাবাদ, ১ মার্চ (হি.স.) : অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন বা ওআইসি-র বৈঠকে থাকবে না পাকিস্তান। শুক্রবার পাক পার্লামেন্টের যৌথ অধিবেশনে একথা জানিয়ে দিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি। এই বৈঠকে ভারতের উপস্থিতির কারণেই নিজেদের সরিয়ে নিল পাকিস্তান।


আবু ধাবিতে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন-এ অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে গেস্ট অফ অনার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। বৃহস্পতিবার রাতেই এই কনফারেন্সে যোগ দিত আবু ধাবি পৌঁছান সুষমা। তার ঠিক কয়েক ঘণ্টা আগেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন যে পাকিস্তানে আটক ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানে শুক্রবার ছেড়ে দেওয়া হবে।শুক্রবার পাক পার্লামেন্টের যৌথ অধিবেশনে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি জানান, ‘ওআইসি-র বিদেশমন্ত্রীদের কাউন্সিলে আমি যোগ দেব না। সুষমা স্বরাজকে এই বৈঠকে গেস্ট অফ অনার করা হয়েছে। তাই নীতিগত ভাবেই বৈঠকে থাকবে না পাকিস্তান।’ 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top