News Flash

  • Home
  • Uncategorized
  • মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্র ও হিমাচল, কম্পাঙ্ক যথাক্রমে ৪.৩ ও ৩.৩
Image

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্র ও হিমাচল, কম্পাঙ্ক যথাক্রমে ৪.৩ ও ৩.৩

মুম্বই ও শিমলা, ১ মার্চ (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর জেলা| শুক্রবার বেলা ১১.১৪ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মহারাষ্ট্রের পালঘর জেলায়| মহারাষ্ট্রের পালঘর জেলায় ভূকম্পন অনুভূত হওয়ার প্রায় ২৬ মিনিট পর ১১.৪০ মিনিট নাগাদ ৩.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশের চম্বা জেলায়| পৃথক রাজ্যে অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|


ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছে, শুক্রবার বেলা ১১.১৪.২২ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মহারাষ্ট্রের পালঘর জেলায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে ২০.২ উত্তর অক্ষাংশ এবং ৭২.৯ পূর্ব দ্রাঘিমাংশ| অপর একটি টুইটে আইএমডি জানিয়েছে, শুক্রবার বেলা ১১.৪০.১৫ মিনিট নাগাদ ৩.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশের চম্বা জেলায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে, ৩২.৭ উত্তর অক্ষাংশ এবং ৭৬.৫ পূর্ব দ্রাঘিমাংশ| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top