News Flash

  • Home
  • Uncategorized
  • টেট পরীক্ষায় অন্তর্ভূক্ত কক্বরক বিষয়
Image

টেট পরীক্ষায় অন্তর্ভূক্ত কক্বরক বিষয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ টেট পরীক্ষায় অন্তর্ভুক্ত হয়েছে কক্বরক বিষয়৷ শিক্ষক নিয়োগে টেট-১ এবং টেট-২ পরীক্ষায় জনজাতি পরীক্ষার্থীরা এখন থেকে বাংলা বিষয়ের বদলে কক্বরক বিষয় নিয়ে পরীক্ষা দিতে পারবেন৷ বৃহস্পতিবার একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


টেট পরীক্ষায় পাঁচটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়৷ ৩০ নম্বর করে মোট ১৫০ নম্বরের পরীক্ষা হয়৷ এর মধ্যে ভাষা বিষয়ে এতদিন ছিল শুধু ইংরেজী ও বাংলা৷ এখন থেকে বাংলার বদলে কক্বরক বিষয়েও পরীক্ষা দেওয়া যাবে৷ জনজাতি অংশের পরীক্ষার্থীরা যদি মনে করেন তাঁরা বাংলা বিষয়ে পরীক্ষা দেবেন না৷ তাহলে তাঁরা কক্বরক বিষয় বাছাই করতে পারবেন৷ শিক্ষামন্ত্রীর কথায়, রাজ্যের জনজাতিদের ভাবাবেগের কথা চিন্তায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে জনজাতি অংশের পরীক্ষার্থীরা উপকৃত হবেন বলে তিনি মনে করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top