News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিকে ভোট দেবেন না, যদি মনে হয় প্রধানমন্ত্রী দেশের জন্য কিছু করেননি ঃ আলফোন্স
Image

বিজেপিকে ভোট দেবেন না, যদি মনে হয় প্রধানমন্ত্রী দেশের জন্য কিছু করেননি ঃ আলফোন্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ বিজেপিকে ভোট দেবেননা৷ যদি মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জন্য কিছুই করেননি৷ বৃহস্পতিবার আগরতলায় বিজেপির বুদ্ধিজীবী সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন, কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী আলফোন্স কান্নানথানম৷ তাঁর সাফ কথা, এই দেশের শক্ত মেরুদন্ড রয়েছে এমন একজনের প্রয়োজন৷ তা একমাত্র নরেন্দ্র মোদিরই রয়েছে৷ তাই, আমি বিজেপিতে যোগ দিয়েছি৷ এদিন, এই ভাবেই তিনি ভোট চেয়েছেন৷


তাঁর কথায়, অতীতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের উপর আক্রমণ চালিয়ে মানুষ খুন করলে এদেশের সরকার দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলে দায় সাড়তেন৷ কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এখন কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়৷ প্রতিবেশী রাষ্ট্রকে কোনও অন্যায় কাজে ছেড়ে দেওয়া হয়না৷ তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন এই দেশের সুরক্ষা করবেন৷ এবং তা এদিন উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপিকে ভোট দেবেননা৷ যদি আপনাদের মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই দেশের প্রতি কোনও অবদান নেই৷ এরপরই তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে এনডিএ সরকার দেশের ক্ষমতায় আসার আগে মাত্র ৩৮ শতাংশ ভারতীয় শৌচালয় ব্যবহার করতেন৷ কিন্তু, মাত্র সাড়ে ৪ বছরে সাড়ে ১০ কোটি শৌচালয় নির্মাণ হয়েছে যা দেশের ৯৮ শতাংশ ভারতীয়দের আওতায় এনেছে৷
তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী দ্রুত অর্থনীতির দেশ তৈরি করতে চাইছে৷ সাড়ে ৪ বছরে দেশের আর্থিক পরিস্থিতি শুধরাতে অনেক কঠিন পদক্ষেপ নিয়েছেন৷ কারণ, অর্থনীতি চাঙ্গা না হলে দেশ শক্তিশালী হতে পারবে না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top