News Flash

  • Home
  • Uncategorized
  • সচিত্র ভোটার স্লিপ যথেষ্ট নয় ভোটারদের ১১টি নথিও আবশ্যিক
Image

সচিত্র ভোটার স্লিপ যথেষ্ট নয় ভোটারদের ১১টি নথিও আবশ্যিক

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি / আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ সচিত্র ভোটার স্লিপ থাকলেই বৈধ ভোটার হিসেবে এখন থেকে গণ্য করা হবে না৷ ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ১১টি তালিকাভুক্ত নথি সাথে রাখতে হবে৷ তবেই ভোটার ভোট দিতে পারবেন৷ তবে, যাদের ভোটার কার্ড (এপিক কার্ড) সাথে থাকবে তাঁদের ক্ষেত্রে ভোট দিতে অন্য কোন নথির প্রয়োজন হবে না৷ বৃহস্পতিবার একথা সাফ জানিয়েছে নির্বাচন কমিশন৷ মূলত, জাল ভোটার আটকানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে দাবি কমিশনের৷
আসন্ন লোকসভা নির্বাচনে শুধুমাত্র সচিত্র ভোটার স্লিপ সম্বল করে ভোট দিতে পারবেন না ভোটাররা৷ নির্বাচন কমিশনের বক্তব্য, ওই ধরনের স্লিপ জাল ভোটার আটকাতে কার্য্যকর নয়৷ কারণ, ওই ভোটার স্লিপগুলিতে নিরাপত্তার কোনও ব্যবস্থা নেই৷ ফলে, এর অপব্যবহারের যথেষ্ট সম্ভাবনা থেকে যায়৷ কমিশন জানিয়েছে, এখন থেকে একমাত্র সচিত্র ভোটার স্লিপ দিয়ে ভোট দিতে গেলে তালিকাভুক্ত ১১টি নথি সাথে রাখতে হবে৷ ভোট দেওয়ার সময় সচিত্র ভোটার স্লিপের পাশাপাশি ওই নথিগুলির মধ্যে যেকোন একটি দেখাতে হবে৷ এরপরই ওই ভোটারকে বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি দিয়ে ভোট দিতে দেওয়া হবে৷


কমিশন জানিয়েছে, ভোটারের বৈধতা যাচাই করার জন্য ড্রাইভিং লাইসেন্স, সরকারী সংস্থা অনুমোদিত চাকরির পরিচয়পত্র, ফটো সহ ব্যাংকের পাশবই, প্যান কার্ড, এনপিআর-এর অধিনস্থ আরজিআই অনুমোদিত স্মার্ট কার্ড, রেগার জব কার্ড, স্বাস্থ্য বিমার স্মার্ট কার্ড, পেনশন সংক্রান্ত নথি, বিধায়ক ও সাংসদদের সরকারী পরিচয়পত্র এবং আধার কার্ড এই নথিগুলি তালিকাভুক্ত করা হয়েছে৷ সচিত্র ভোটার স্লিপের সাথে এই নথিগুলির মধ্যে যে কোন একটি সাথে রাখতে হবে৷ তবে, ভোটার কার্ড (এপিক কার্ড) নিয়ে কোন ভোটার ভোট দিতে গেলে তাঁকে অন্য কোন নথি সাথে রাখতে হবে না৷
এবিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক শ্রীরাম তরনীকান্তি জানিয়েছেন, গত বিধানসভা নির্বাচনেও সচিত্র ভোটার স্লিপ বৈধ ছিল৷ কিন্তু, এখন থেকে নির্বাচন কমিশন শুধুমাত্র সচিত্র ভোটার স্লিপকে বৈধতা দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে৷ ফলে, সারা দেশের সাথে রাজ্যেও আসন্ন লোকসভা নির্বাচন এবং তার পরবর্তী সমস্ত নির্বাচনে এই সিদ্ধান্ত কার্য্যকর৷ তবে, এরাজ্যে প্রায় ১০০ শতাংশ ভোটারের কাছে ভোটার কার্ড (এপিক কার্ড) রয়েছে৷ ফলে, এনিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই৷ তাঁর কথায়, দেশে কোন কোন রাজ্যে এখনো ১০০ শতাংশ ভোটার কার্ড সরবরাহ করা হয়নি৷ ফলে, সেখানে সচিত্র ভোটার স্লিপ ভোটের সময় ব্যবহৃত হয়৷ এখন থেকে ওই রাজ্যগুলিতে সচিত্র ভোটার স্লিপের পাশাপাশি তালিকাভুক্ত নথিগুলির মধ্যে যেকোন একটি সাথে রাখতে হবে৷
মুখ্য নির্বাচনী আধিকারীক আরো জানিয়েছেন, রাজ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোর কদমে চলছে৷ নির্বাচনে ব্যবহৃত ভিভিপ্যাট ও ইভিএম রাজ্যে এসে পৌঁছেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top