News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ দশক ধরে চলা ভারত-পাক দ্বন্দ্বের অবসান হতে চলেছে, কিমের সঙ্গে বৈঠকের পর বার্তা ট্রাম্পের

দীর্ঘ দশক ধরে চলা ভারত-পাক দ্বন্দ্বের অবসান হতে চলেছে, কিমের সঙ্গে বৈঠকের পর বার্তা ট্রাম্পের

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এর আগে একাধিক মন্তব্য করেছে মার্কিন প্রশাসন| সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘পুলওয়ামা জঙ্গি হামলা ভয়ানক’| ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মাঝে ইসলামাবাদকে একাধিকবার কড়া বার্তা দিয়েছে আমেরিকা| এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ‘ভারত-পাক উত্তেজনার মধ্যে ভালো খবর আসতে চলেছে| দীর্ঘ দশক ধরে চলা ভারত-পাক দ্বন্দ্বের অবসান হতে চলেছে|’ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে বৈঠক করার পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘দীর্ঘ দশক ধরে চলা ভারত-পাকিস্তান দ্বৈরথের অবশেষে অবসান হতে চলেছে| দুই তরফ (ভারত-পাকিস্তান) থেকেই ভালো খবর আসতে চলেছে| বিষয়টি নিয়ে উভয়পক্ষ কাজ করেছে চলেছে| আমরাও গোটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি| দীর্ঘ সময় ধরে চলা দুই দেশের দ্বৈরথ আশা করছি এবার অবসান বা সমাপ্ত হবে|’

এদিকে, সন্ত্রাস দমন নিয়ে ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে ফের কড়া বার্তা দিল আমেরিকা| বুধবার গভীর রাতে মার্কিন স্টেট সচিব মাইক পম্পেও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ফোনালাপ করেন| আমেরিকাও পাকিস্তানের মাটিতে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের বিরুদ্ধে ভারতের অভিযানকে সমর্থন জানিয়েছে| পাশাপাশি আমেরিকা বিবৃতি দিয়ে জানিয়েছে, রাষ্ট্রসঙ্ঘে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পাকিস্তানকে অবিলম্বে সন্ত্রাসবাদকে সমস্তরকম অর্থ ও অন্যান্য সুবিধা দেওয়া বন্ধ করেত হবে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top