News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেটে এডিসির জন্য আর্থিক বরাদ্দে হতাশ রাধাচরণ
Image

বাজেটে এডিসির জন্য আর্থিক বরাদ্দে হতাশ রাধাচরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ রাজ্য সরকার ২০১৯-২০ আর্থিক বছরে প্রস্তাবিত বাজেটে এডিসির জন্য আর্থিক বরাদ্দ হতাশাজনক বলে মন্তব্য করেন মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ আজ তিনি জানান ২০১৯-২০ আর্থিক বছরের বাজেট বরাদ্দ মোট ৪৬৯ কোটি ২৫ লক্ষ ৫৫ হাজার টাকা রাখা হয়েছে৷ চলতি বছরের ২০১৮-১৯ আর্থিক বছরের বাজেট ছিল ৪৬১ কোটি ৫৭ লক্ষ ৫৫ হাজার টাকা৷ গত বছরের থেকে আগামী আর্থিক বছরের জন্য মাত্র ৭ কোটি ৬৮ লক্ষ টাকা বাড়িয়েছে রাজ্য সরকার৷ যেখানে রাজ্য সরকারের আর্থিক বাজেট বৃদ্ধি করা হয়৷ কিন্তু এডিসির জন্য ২ শতাংস বৃদ্ধি করা হয়নি৷

তিনি আরও জানান ট্রান্সফার ফান্ডে বিভিন্ন দপ্তরের উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ করা হয়৷ চলতি অর্থ বছরের বরাদ্দ ছিল ২৩ কোটি ৩০ লক্ষ টাকা৷ সেক্ষেত্রে এবছর মাত্র ১৮ কোটি ৪৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে৷ যা চলতি বছর থেকে ৭ কোটি ৬৬ লক্ষ টাকা কম বরাদ্দ করা হয়েছে৷ এডিসি এলাকার সার্বিক উন্নয়নে অর্থ বৃদ্ধি করা অতি আব্যশক বলে তিনি মনে করেন৷ তিনি জানান প্ল্যান এবং শেয়ার অব্ ট্যাক্স মিলে ২৭৮ কোটি টাকা আগামী অর্থ বছরের জন্য অর্থ বরাদ্দ করেছে৷ কিন্তু আগামী অর্থ বছরে কর্মচারীদের ভাতা দিতে ৩০০ কোটি টাকা প্রয়োজন৷ তিনি আরও জানান চলতি বছর শেষ হতে এক মাস বাকী৷ ২০১৮-১৯ অর্থ বছরের বরাদ্দ অর্থ আজ ও পাওয়া যায়নি৷ রাজ্য সরকারের কাছে মোট ১০৫ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার টাকা এখনও বকেয়া পাওয়া যায়নি৷ রাজ্য সরকারের কাছে মোট ১০৫ কোডিট ১৪ লক্ষ ৫৮ হাজার টাকা এখন ও বকেয়া পাওয়া রয়েছে৷ এর মধ্যে প্ল্যান ফান্ড ৩৪ কোটি টাকা, শেয়ার অব্ ট্যাক্স ১৭ কোটি ৪৬ লক্ষ টাকা, ট্র্যান্সফার ফান্ড ৮ কোটি ১২ লক্ষ ৬২ হাজার টাকা, আর কে ভিওয়াই ৩৬৫ কোটি ২১ লক্ষ টাকা, এসসি এটু টি এসপি ১৬ কোটি ৩২ লক্ষ টাকা, সিপিএসসি ২৫ কোটি ৩৮ লক্ষ টাকা রয়েছে৷ দ্রুত বকেয়া টাকা মিটিয়ে দিতে তিনি দাবী করেন৷

এছাড়া তিনি জানান এডিসি এলাকা উন্নয়ন ছাড়া রাজ্যের উন্নয়ন কিছুতেই সম্ভব নয়৷ অধিকাংশই জুমিয়া পরিবার এদের উন্নয়নে আরও অধিক অর্থ বরাদ্দ করার প্রয়োজন৷ অধিক অর্থ বরাদ্দ করা তো দুরস্ত৷ তিনিত বলেন, অনেক ঢাকঢোল পিটিয়ে প্রচার করেছিল কেন্দ্র ও রাজ্য সরকার এডিসির হাতে প্রশাসনিক ও অর্থনীতি ক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়ার কথা বলা হয়৷ সেই মতে কেন্দ্রীয় মন্ত্রী সভার অনুমোদন গ্রঙণ করা হয়েছিল৷ যদিও যে ক্ষমতার কথা বলা হয়েছে রাজ্যের মানুষের আশা আকাঙ্খা পূরণ হবে না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top