News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় সড়ক দুর্ঘটনা, হত এক, ঘায়েল পাঁচ
Image

তেলিয়ামুড়ায় সড়ক দুর্ঘটনা, হত এক, ঘায়েল পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ সড়ক দুর্ঘটনায় জনৈক গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা সংঘটিত হয়েছে আজ বুধবার সকালে তেলিয়ামুড়ায় জাতীয় সড়ক সংলগ্ন ৩৫ মাইল এলাকা। মৃত গাড়ি চালককে শ্যামল শর্মা বলে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, অভিশপ্ত গাড়িতে আরও পাঁচজন আরোহী ছিলেন। তাঁরা প্রত্যেকেই গুরুতরভাবে আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। ফলে জাতীয় সড়কের বেশ কিছু জায়গা বিপজ্জনক হয়ে ওঠে। বৃষ্টি-ভেজা সকালে পাঁচ যাত্রী নিয়ে টাটা সাফারিটি নিয়ে চালক শ্যামল যাচ্ছিলেন তলিয়ামুড়ার জাতীয় সড়ক ধরে। কিন্তু তেলিয়ামুড়ার ৩৫ মাইল এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টাটা সাফারি নিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যান শ্যামল শর্মা। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক শ্যামল শর্মা মারা যান।

খবর যায় তেলিয়ামুড়া থানায়। ছুটে আসে পুলিশ। অগ্নিনির্বাপক বাহিনী এবং স্থানীয়দের সহায়তায় খাদে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে চালক শ্যামল শর্মা-সহ অন্য আরোহীদে উদ্ধার করে পুলিশ। তাঁরা তড়িঘড়ি আহতদের হাসপাতালে নিয়ে ভরতি করেন। অন্যদিকে নিহত গাড়ি চালকের মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়না তদন্ত শেষে বিকেলের দিকে শ্যামলের মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top