News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল পাম্পে ডাকাতির সাথে জড়িত চার আত্মসমর্পণকারী গ্রেপ্তার
Image

পেট্রোল পাম্পে ডাকাতির সাথে জড়িত চার আত্মসমর্পণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ ফেব্রুয়ারী৷৷ উদয়পুরের মহারণী পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতরা প্রত্যেকেই আত্মসমর্পণকারী জঙ্গী বলে জানা গিয়েছে৷ বুধবার পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করেছে৷ ধৃতরা হল অম্পির ফাল্গু হরি জমাতিয়া, কিল্লার ভিক্টর জমাতিয়া ও কৃষ্ণবাবু মলসম এবং অভয়নগরের সারিক দেববর্মা৷

জানা গিয়েছে, ডিআইজি অরিন্দম নাথের তৎপরতায় পুলিশের একটি টিম এই ডাকাতির ঘটনার  তদন্তের উদ্যোগ নেয় পুলিশ৷ এসডিপিও জ্যোতিষ্মান দাস চৌধুরী, ওসি বিশ্বজিৎ দেববর্মা অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে অভিযান চালিয়ে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ তাদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সাও উদ্ধার করা হয়েছে৷ বাকি টাকা ও ডাকাতির সময় ব্যবহৃত আগ্ণেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে৷ পুলিশ জানিয়েছে, মূলত ওই পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷

 প্রসঙ্গত, দক্ষিণ ত্রিপুরায় উদয়পুরের এক পেট্রোলপাম্পে হানা দিয়ে অর্থ লুট করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তের দল৷ এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ণ উঠেছে৷  সোমবার রাতে একদল দুষৃকতী মুখে কালো কাপড় বেঁধে হাতে পিস্তল নিয়ে উদয়পুর মহারানি এলাকায় একটি পেট্রোল পাম্পে হানা দেয়৷ পাম্পে ঢুকে চার সদস্যের ওই দুর্বৃত্তের দল ম্যানেজোর, স্বত্বাধিকারী-সহ অন্য কর্মচারীদের পিস্তল দেখিয়ে আড়াই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়৷ দুর্বৃত্তরা কেটে পড়ার পর রাধাকিশোরপুর থানায় ঘটনার খবর দেন ভুক্তভোগী স্বত্বাধিকারী রাজীব তারণ৷

খবর পেয়ে আসে পুলিশ৷ ঘটনার বিস্তারিত শুনে এ সম্পর্কীয় এক লিখিত অভিযোগ নিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার৷ ওই অভিযোগের ভিত্তিতে এক মামলা নিয়ে দুষৃকতীদের পাকড়াও করতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ৷ সূত্রের খবর, পেট্রোল পাম্পের অফিস ঘরেরর শার্টার বন্ধ করে ভিতরে ম্যানেজার টুটন দেবনাথ, মালিক রাজীব তারণ, সঞ্জিত দেবনাথ এবং অন্য দুই সহকর্মী গোটা দিনের বিক্রিবাট্টার হিসাব-নিকাশ করছিলেন৷ তখন আচমকা চার দুষৃকতী পেট্রোল পাম্পের অফিসে প্রবেশ করে৷ মুখে কালো কাপড় পরিহিত দুষৃকতীরা পিস্তল দেখিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top