News Flash

  • Home
  • Uncategorized
  • ফরাসি কাপের সেমি ফাইনালে উঠল পিএসজি
Image

ফরাসি কাপের সেমি ফাইনালে উঠল পিএসজি

প্যারিস, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : চোটের কারণে দলে নেই নেইমার। একই কারণে দলের বাইরে রয়েছেন এডিনসন কাভানিও। মঙ্গলবার ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপেকেও বেঞ্চে রেখেই পিএসজি কোচ টমাস টুচেল প্রথম একাদশ সাজিয়ে মাঠে নামিয়েছিলেন। তাতেও অবশ্য দিজোঁর বিরুদ্ধে জিততে কোনও অসুবিধে হয়নি প্যারিস সাঁ জাঁ-র। লিগ ওয়ানে অবনমনের আওতায় থাকা দলটির বিরুদ্ধে ৩-০ গোলে জিতল পিএসজি।

ম্যাচের শুরুতেই ৮ মিনিটে দলকে এগিয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই আর্জেন্টিনার তারকাই। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় পিএসজি। আর দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে থমাস মুনিয়ের গোল করে স্কোরলাইন ৩-০ করেন। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে দিজোঁকে ৩-০ গোলে হারিয়ে ফরাসি কাপের সেমি ফাইনালে উঠল পিএসজি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top