News Flash

  • Home
  • Uncategorized
  • সুর নরম করে ভারতকে বার্তা পাকিস্তান সেনার
Image

সুর নরম করে ভারতকে বার্তা পাকিস্তান সেনার

ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : পুলওয়ামায় সিআরপিএফ শহিদ জওয়ানের বদলা নিতে সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোট, চাকোটি, মুজাফারবাদে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। প্রায় সাড়ে তিনশোও বেশি জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতীয় বায়ুসেনার পালটা মারের পর বুধবার ভোররাত থেকে লাগাতার এলওসি’তে গোলাবর্ষন শুরু করে পাকসেনা। যার পালটা জবাব হিসাবে পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।

কিন্তু তাও যুদ্ধের উস্কানি দিতে আজ বুধবার সকালে সীমান্ত পেরিয়ে ভারতে আসে পাকিস্তানের যুদ্ধবিমান। যার মধ্যে একটি পাক যুদ্ধবিমানকে গুলি করে নামায় ভারতীয় সেনা। যদিও এর পালটা হিসাবে দুটি যুদ্ধবিমান ওড়ায় ভারতীয় বায়ুসেনা। যদিও পাকিস্তানের দাবি, একটি ভারতীয় যুদ্ধবিমানকে গুলি করে নামানো হয়েছে। এরপরেই দুদেশের মধ্যে উত্তেজনা চরমে। যুদ্ধকালীন তৎপরতায় দেশের ১০ বিমানবন্দরকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুসেনাকে সবরকম পরিস্থিতির জন্যে তৈরি থাকতে বলা হয়েছিল। যে কোনও মুহূর্তে যুদ্ধের আশঙ্কায় ভুগছে পাকিস্তান।
এই অবস্থায় সুর নরম করল পাকিস্তান। আলোচনার বার্তা ভারতকে। পাকসেনার মুখপত্র জানান, আমরা ভারতে সঙ্গে যুদ্ধ চাই না। যুদ্ধ কোনও সমাধান নয় বলেও মন্তব্য পাকসেনার মুখপত্র আসিফ গফুরের। একই সঙ্গে উত্তেজনা কমানোর জন্যে পাকিস্তানের তরফ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সামরিক পর্যবেক্ষকদের মতে, পুকওয়ামা ঘটনার পর থেকেই লাগাতার পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে ভারত। সামরিক দিক থেকে তো বটেই কূটনৈতিক ক্ষেত্রেও পাকিস্তানের উপর বাড়ছে চাপ। অন্যদিকে, সন্ত্রাদবাদ ইস্যুতে পাকিস্তানকে একঘরে করার চেষ্টা চালাচ্ছে আমেরিকা সহ সব দেশ। এমনকি চিনও পাশে দাঁড়ায়নি পাকিস্তানের। সেখানে দাঁড়িয়ে যথেষ্ট চাপ বাড়ছে পাকিস্তানের।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top