News Flash

  • Home
  • Uncategorized
  • গোটা বিশ্ব ভারতের ক্ষমতা দেখেছে, বীর জওয়ানদের কুর্নিশ জানাই : প্রধানমন্ত্রী
Image

গোটা বিশ্ব ভারতের ক্ষমতা দেখেছে, বীর জওয়ানদের কুর্নিশ জানাই : প্রধানমন্ত্রী

চুরু (রাজস্থান), ২৬ ফেব্রুয়ারি (হি.স.): গোটা বিশ্ব এখন ভারতের শক্তি দেখেছে। প্রধান সেবক হিসেবে সেই সকল বীরদের কুর্নিশ জানাই। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বায়ুসেনার জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর রাজস্থানের চুরুর জনসভায় এমন ভাষায় বীর জওয়ানদের কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জনসভায় সাধারণ মানুষের উচ্ছাস লক্ষ্য করে প্রধানমন্ত্রী নিজের ভাষণের শুরুতে বলেন, ‘আজ আপনাদের শরীরী ভাষা অন্যরকম লাগছে। আমি আপনাদের এই উচ্ছাসের কারণ বুঝতে পারছি। আজ গোটা বিশ্ব ভারতের ক্ষমতা দেখেছে। চুরুর এই ভূমি থেকে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে, নিরাপদ ও দায়িত্ব সম্পন্ন হাতেই দেশ সুরক্ষিত। সেই সকল বীর জওয়ানদের কুর্নিশ জানাই। দেশের থেকে বড় অন্য কিছু নয়। প্রতিজ্ঞা করছি দেশমাতার মাথা কখন নত হতে দেব না।’

সাধারণ মানুষদের কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের ভোটের ফলেই ২০১৪ সালে শক্তিশালী সরকার গঠন হয়েছিল। যার জেরে এই কঠোর সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি। যারা কেন্দ্রে দুর্বল সরকারের পক্ষে সওয়াল করছে আপনাদের ভোট তাদের যোগ্য জবাব দেবে। আর ফের কেন্দ্রে বিজেপি শক্তিশালী সরকার গঠন করবে।’ এদিনের জনসভায় রাজস্থানের কংগ্রেসের সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, এখন গোটা দেশের কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার ফলে উপকৃত হয়েছে। কিন্তু রাজস্থানের কৃষকেরা এর থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ কৃষকদের যে তালিকা রাজস্থান সরকারের কাছে চাওয়া হয়েছিল তা তারা কেন্দ্রকে দেয়নি। একই ভাবে রাজ্যের কংগ্রেস সরকারের জন্য সাধারণ মানুষকে আয়ুষ্মান ভারতের জন্য বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্রের জনমুখী পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত দশ বছরে ৭.৫ লক্ষ কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে তার কৃষকেরা সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারছে।
প্রসঙ্গত, পুলওয়ামা হামলার ১২দিন পর, মঙ্গলবার ভোররাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের একাধিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান| জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে আকাশ থেকে নিক্ষেপ করা হয় ১০০০ কেজি ওজনের বোমা| নিয়ন্ত্রণ রেখার ওপারে প্রায় ৮০ কিলোমিটার পেরিয়ে পাকিস্তানের বালাকোট, চাকোটি এবং মুজাফফরাবাদে অবস্থিত জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালানো হয়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top