News Flash

  • Home
  • Uncategorized
  • ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা দিল্লির আইটিও ফ্লাইওভারের কাছে : মৃত্যু ট্রাক চালকের, আহত অন্ততপক্ষে ১৪
Image

ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা দিল্লির আইটিও ফ্লাইওভারের কাছে : মৃত্যু ট্রাক চালকের, আহত অন্ততপক্ষে ১৪

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দিল্লির আইটিও ফ্লাইওভারের কাছে। যাত্রীবোঝাই বাস এবং ট্রাকের জোরালো সংঘর্ষে প্রাণ হারালেন দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক। এছাড়াও আরও ১৪ জন কমবেশি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিল্লি ট্র্যাফিক পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে আনন্দ বিহার থেকে উত্তম নগর অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বাস। ভোররাত তখন তিনটে হবে, দিল্লির আইটিও ফ্লাইওভারের কাছে যাত্রীবোঝাই বাস এবং ট্রাকের জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই জোরালো ছিল যে ট্রাকের চালক গুরুতর জখম হন।এছাড়াও আরও ১৪ জন কমবেশি আহত হয়েছেন। ট্রাকের চালক-সহ ১৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ট্রাকের চালক। কি কারণে দুর্ঘটনা, তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, আহত ১৪ জনের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top