News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় আত্মঘাতী কলেজছাত্রী
Image

কদমতলায় আত্মঘাতী কলেজছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছে এক কলেজছাত্রী৷ ঘটনা উত্তর ত্রিপুরার কদমতলা থানার অধীন টুলগাঁও এলাকার পশ্চিম ইচাই লালছড়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে ঘটেছে৷ আত্মঘাতী ছাত্রী জনৈক অরুণচন্দ্র নাথের মেয়ে রিম্পি নাথ৷ ধর্মনগর ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শেষ সেমিস্টারের ছাত্রী ছিল সে৷ তার ছোট আরও দুই বোন রয়েছে৷ এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

ঘটনার বিবরণে প্রকাশ, আজ সোমবার দুপুর প্রায় ১২টা নাগাদ নিজেদের বাড়ির গোয়ালঘরে ওড়না গলায় দিয়ে আত্মহত্যা করেছে যুবতী৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এটা আত্মহত্যা৷ রিম্পির মৃতদেহ উদ্ধার করে পুলিশ জেলার সরকারি হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য৷ এই খবর লেখা পর্যন্ত মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয়নি পুলিশ৷
এদিকে, রিম্পির মৃত্যু-রহস্য জানতে তার পরিবারবর্গ এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ রিম্পির পারিবারিক সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে সে নানা ব্যাধিতে আক্রান্ত৷ এজন্য শারীরিক ও মানসিক অবসাদে ভুগছিল সে৷ বহিঃরাজ্যেও বহুবার চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে৷ অসুস্থতার মোটেও উপশম হয়নি৷ বহু টাকা খরচ হয়েছে৷ তা ভেবেই হয়ত তাঁর আত্মহত্যার সঙ্গে শারীরিক অসুস্থার কারণ থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top