News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৫এ ধারা নিয়ে কেন্দ্রকে চরম হুঁশিয়ারি ওমর আবদুল্লার
Image

৩৫এ ধারা নিয়ে কেন্দ্রকে চরম হুঁশিয়ারি ওমর আবদুল্লার

শ্রীনগর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : ৩৫এ ধারা উপর কোনও রকমের হস্তক্ষেপ করলে তার ফল ভাল হবে না। হস্তক্ষেপ করা হলে অরুণাচলপ্রদেশ থেকেও পরিস্থিতি খারাপ হবে জম্মু ও কাশ্মীরে। সোমবার এমনই হুঁশিয়ারি দিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
এদিন ওমর আবদুল্লা বলেন, ‘৩৫এ ধারা নিয়ে বারেবারে হুমকি দেওয়া হয়। কোনও সেনাবাহিনী মোতায়েন না থাকা সত্বেও স্থায়ী বাসিন্দা প্রমাণ পত্র নিয়ে উত্তাল হয়ে উঠেছে অরুণাচলপ্রদেশে।

একই ভাবে ৩৫এ ধারায় যদি হস্তক্ষেপ করা হয় তবে অরুণাচলপ্রদেশ থেকেও খারাপ পরিস্থিতিতে হবে জম্মু ও কাশ্মীরে।’ওমর আবদুল্লা বলেন, কেন্দ্র এবং রাজ্যপালের একটাই কর্তব্য জম্মু ও কাশ্মীরে নির্বাচন আয়োজিত করা। নতুন সরকার ৩৫এ ধারাকে রক্ষা করবে। জনগণকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হোক।
উল্লেখ্য ৩৫এ ধারার বিরুদ্ধে একাধিক পিটিশন দায়ের হয়েছে। ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top