News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন মন্ত্রী সুবোধ দাসের প্রয়াণে সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে স্মৃতিচারণ করল ত্রিপুরা বিধানসভা
Image

প্রাক্তন মন্ত্রী সুবোধ দাসের প্রয়াণে সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে স্মৃতিচারণ করল ত্রিপুরা বিধানসভা

আগরতলা, ২৫ ফেব্রুয়ারী।। প্রাক্তন মন্ত্রী সুবোধ দাসের প্রয়াণে সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে স্মৃতিচারণ করল ত্রিপুরা বিধানসভা।প্রাক্তন মন্ত্রী সুবােধ দাস দীর্ঘ রােগভােগের পর গত ২8 ফেব্রুরায়ী সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ আগরতলা জি বি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন I মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।প্রয়াত সুবােধ দাস ১৯৪৭ সালে ১ সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশেরর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন ৷ তাঁর পিতা ছিলেন বিহারী দাস এবং মাতা নলিনী দাস ৷ তিনি এক নাগাড়ে ৮ বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

১৯৭৮ সালে তিনি প্রথম উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভার সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৮৩, ১৯৮৮, ১৯৯৩, ১৯৯৮, ২০০৩, ২০০৮ এবং ২০১৩ সালে বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন I ১ ৯৯৩ সালে তিনি প্রথম রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হয়ে পঞ্চায়েত মন্ত্রীর পদ সামলেছেন ৷ ১৯৯৩ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ১ ৯৮৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ব্লক ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং ১ ৯৮৬-৮৭ সাল পর্যন্ত ধর্মনগর নােটিফায়েড অথরিটির চেয়ারম্যান পদে ছিলেন I ১৯৬৫ সালে তিনি সিপিআইএম পার্টির সদস্যপদ অর্জন করেন | ১৯৭৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি সিপিঅাইএম রাজ্য কমিটির সদস্য ছিলেন Iতাঁর প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। আজ বিধানসভায় সমস্ত সদস্য তাঁর প্রয়াণে দুই মিনিট নিরবতা পালন করেছেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top