News Flash

  • Home
  • Uncategorized
  • অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলা : পাটিয়ালা হাউস কোর্টে জামিন পেলেন রাজীব সাক্সেনা
Image

অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলা : পাটিয়ালা হাউস কোর্টে জামিন পেলেন রাজীব সাক্সেনা

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলায় অবশেষে স্বস্তি পেলেন এই মামলার অন্যতম অভিযুক্ত দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনা| সোমবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট রাজীব সাক্সেনার জামিনের আবেদন মঞ্জুর করেছে| এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাজীব সাক্সেনার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেছিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| গত ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজীব সাক্সেনাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করা হয়েছিল| গত শুক্রবার ফের রাজীব সাক্সেনার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়| ২৫ ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত রাজীব সাক্সেনার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়ে দিয়েছিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| অবশেষে সোমবার অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলায় জামিন পেলেন দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনা|


উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলায় অন্যতম অভিযুক্ত, ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেলকে ভারতে প্রত্যর্পণ করা হয়| তাঁকে জেরা করেই রাজীব সাক্সেনার নাম উঠে আসে| জানা যায়, ঘুষের টাকা পাচার করতে টিউনিশিয়া, মরিশাস এবং দুবাইয়ে একাধিক সংস্থা রাতারাতি গজিয়ে উঠেছিল| তাতে সামিল ছিল রাজীবের তিনটি সংস্থাও| গত জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে প্রত্যর্পণ করার পরই রাজীবকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| টানা ১২ দিন ইডি-র হেফাজতে থাকার পর গত ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন রাজীব সাক্সেনা| গত শুক্রবার ফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়| এবার জামিন পেয়ে গেলেন রাজীব সাক্সেনা| 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top