News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে সবকটি লোকসভা আসনে দলীয় কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ মায়াবতীর
Image

বিহারে সবকটি লোকসভা আসনে দলীয় কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ মায়াবতীর

পাটনা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখন্ডে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করলেও বিহারে সবকটি আসনে নির্বাচনীয় লড়াইয়ে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন মায়াবতী। সোমবার এমনই দাবি করলেন বহুজন সমাজ পার্টি নেতা লালজি মেদকর।
এদিন লালজি মেদকর বলেন, ‘চলতি সপ্তাহের শেষের দিকে রাজধানী দিল্লিতে রাজ্যের সমস্ত নেতাদের ডেকে পাঠিয়েছেন।

বেহেনজি লোকসভা নির্বাচনের জন্য বিহারের সবকটি আসনে আমাদের প্রস্তুত থাকতে বলেছে। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ নির্দেশিকা দেবেন তিনি।’উল্লেখ্য, বিহারে আরজেডি এবং অন্যান্য আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে জোট করতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। অন্যদিকে মায়াবতী একা লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করলে কংগ্রেসের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের কৌশল ব্যর্থ হবে।ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড এবং উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেছে বহুজন সমাজ পার্টি। কংগ্রেসকে কার্যত বাইরে রেখে এই জোট বেঁধেছে তারা। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top