News Flash

  • Home
  • Uncategorized
  • একবার অন্তত শান্তি স্থাপনের সুযোগ দিন, চাপে পড়ে মোদীর কাছে শান্তি-আর্জি ইমরানের
Image

একবার অন্তত শান্তি স্থাপনের সুযোগ দিন, চাপে পড়ে মোদীর কাছে শান্তি-আর্জি ইমরানের

ইসলামাবাদ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): আন্তর্জাতিক চাপে পড়ে অবশেষে সুর নরম করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শান্তিতে একবার অন্তত সুযোগ দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এমনই বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ের উপর আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪২-এর বেশি জওয়ান। পাকিস্তান মদতপুষ্টু জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। অভিযোগ, পাকিস্তানের মাটিতে বসে এই হামলার ছক কষেছিল মাসুদ আজাহার। এই হামলার জেরে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কও চরম অবনতি হয়। পাকিস্তানকে দেওয়া ‘মোস্ট ফেভারড নেশন’-এর শিরোপা কেড়ে নেয় ভারত। সীমান্তে তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। বিশ্বে প্রায় প্রতিটি দেশ এই হামলার চরম নিন্দা করেছে। ভারতের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা, রাশিয়ার মতো দেশগুলি।


আন্তর্জাতিক চাপে পড়ে অবশেষে সুর নরম করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার তিনি ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, শান্তিকে একবার অন্তত সুযোগ দিন। দিল্লি যদি পুলওয়ামা হামলার যথাযথ প্রমাণ দেয় তবে যথাযথ ব্যবস্থা নেবে পাকিস্তান। ২০১৫ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে সাক্ষাৎতের প্রসঙ্গ তুলে ধরে ইমরান খান বলেন, সেবার দারিদ্র দূরীকরণ এবং সন্ত্রাস দমনের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছিলাম।উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গি হামলার বিষয় তথ্যপ্রমাণ চেয়েছিলেন ইমরান খান। এমনকি সুর চড়িয়ে তিনি দাবি করেছিলেন ভারত আক্রমণ করলে যোগ্য জবাব দেবে পাকিস্তান। কিন্তু অবশেষে সুর নরম করেন তিনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top