News Flash

  • Home
  • Uncategorized
  • উড়ো ফোনকে কেন্দ্র করে হুলুস্থুলু বিমানবন্দরে, সতর্কতা দেশের সব বিমানবন্দরে
Image

উড়ো ফোনকে কেন্দ্র করে হুলুস্থুলু বিমানবন্দরে, সতর্কতা দেশের সব বিমানবন্দরে

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : একটি উড়ো ফোনকে কেন্দ্র করে হুলুস্থুলু পড়ে গিয়েছে দেশের সব বিমানবন্দরে৷ হুমকি ফোনের জেরে সব বিমানবন্দরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট৷ প্রতিটি বিমানবন্দরে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা৷ বিমানবন্দরে ঢোকা সব গাড়ির উপর রাখা হচ্ছে বাড়তি নজর৷ সন্দেহজনক কিছু দেখলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷


শনিবার মুম্বইয়ের এয়ার ইন্ডিয়ার কন্ট্রোল রুমে একটি উড়ো ফোন আসে৷ হুমকি দিয়ে বলা হয় কান্দাহারের মত ফের হাইজ্যাক করা হবে ভারতীয় কোনও বিমান৷ এই ধরনের হুমকি ফোনকে সচরাচর হালকাভাবে নেওয়া হয় না৷ এক্ষেত্রেও নেওয়া হয়নি৷ তবে হুমকি ফোন চিন্তায় ফেলে দিয়েছে মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষকে৷ কিছুদিন আগেই পুলওয়ামার জঙ্গি হামলার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে৷ এই পরিস্থিতিতে বিমান হাইজ্যাকের হুমকি কপালে চিন্তার ভাজ ফেলে দিতে বাধ্য৷ তারপরেই নিরাপত্তা এজেন্সি দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করেছে৷
জানা গিয়েছে, প্রতিটি বিমানবন্দরের প্রবেশ ও বাইরের পথে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করতে বলা হয়েছে৷ বিমানবন্দর সংলগ্ন রাস্তায় নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে৷ কয়েকটি এয়ারলাইন্সের বিমানগুলিতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ বিশেষ করে পাকিস্তানের আকাশ ছুঁয়ে যে বিমানগুলি গাল্ফ যায় সেই বিমানগুলিকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে৷
দেশের অধিকাংশ বিমানবন্দরগুলিতে নিরাপত্তা দেয় সিআইএসএফ৷ তাদের তরফে বিমানবন্দরগুলিতে নিরাপত্তা বাড়ানোর কথা স্বীকার করে নেওয়া হয়েছে৷ এক শীর্ষ আধিকারিক জানান, বিমানবন্দরে প্রবেশ পথে স্পিড ব্রেকার বসানো হয়েছে৷ প্রতিটি চেক পয়েন্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ এছাড়া এয়ারলাইন্সগুলিকে অনুরোধ করা হয়েছে সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকিং ব্যবস্থা শুরু করার৷ যাত্রীদের নির্ধারিত সময়ের চেয়ে একটু আগে বিমানবন্দরে আসার আর্জি জানানো হয়েছে৷ কেননা এতগুলি নিরাপত্তার স্তর পেরোতে সময় লাগবে৷ এছাড়া সুইপিং স্কোয়াডকে নামানো হয়েছে৷ যাদের কাজ হল সন্দেহভাজন যাত্রীদের চিহ্নিত করা৷ সব বিমানবন্দরে এদের নামানো হয়েছে৷ এছাড়া ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াডকে তৈরি থাকতে বলা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top