News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু কাশ্মীরে সেনার তৎপরতা নিয়ে সরব পিডিপি নেত্রী মেহবুবা মুফতি
Image

জম্মু কাশ্মীরে সেনার তৎপরতা নিয়ে সরব পিডিপি নেত্রী মেহবুবা মুফতি

শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): পুলওয়ামার ঘটনার পর জম্মু কাশ্মীরে সেনার তৎপরতা নিয়ে সরব হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জম্মু এন্ড কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি। পুলওয়ামা নাশকতার নয় দিন পর শনিবার এক ট্যুইট বার্তায় তিনি সেনার একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন |


শুক্রবার গভীর রাতে শ্রীনগরের মাইসুমায় নিজের বাসভবন থেকে গ্রেফতার করা হয় জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে । গ্রেফতারের পর তাকে কোঠিবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় শহিদ হন ৪৯ জওয়ান। যার জেরে এর আগে কাশ্মীরের অন্যান্য বিচ্ছিন্নতাবাদী নেতাদের মতো তাঁরও নিরাপত্তা তুলে নেয় কেন্দ্র সরকার । পাশাপাশি উপত্যকাজুড়ে জঙ্গি দমন অভিযান আরও বেশি শক্তিশালী করে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে ৩৫এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার হবে শুনানি। তাঁর আগেই গ্রেফতার করা হল জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিককে। এরপর শনিবার সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জম্মু এন্ড কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি। পুলওয়ামা নাশকতার নয়দিন পর হুরিয়ত ও জামাত কর্মীদের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন তিনি | এদিন এক ট্যুইট বার্তায় তিনি লেখেন, “গত ২৪ ঘণ্টায় একাধিক হুরিয়ত নেতা সহ জামাত কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এমন স্বৈরাচারী সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে তা বুঝে উঠতে পারছি না। কীসের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হল? আপনি কোনও ব্যক্তিকে কারাবন্দি করতে পারেন কিন্তু তার আদর্শকে নয়।”

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top