News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাডুতে পথ দুর্ঘটনায় নিহত এআইএডিএমকে সাংসদ
Image

তামিলনাডুতে পথ দুর্ঘটনায় নিহত এআইএডিএমকে সাংসদ

চেন্নাই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এআইএডিএমকে সাংসদ এস রাজেন্দ্রন। শনিবার ভোর ৫টা নাগাদ ভিল্লুপুরাম জেলার টিনডিভানামে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু এস রাজেন্দ্রনের।


থালাইপুরমে পিএমকে নেতা রামাডসের সঙ্গে সাক্ষাৎ করে ভানুরে নিজের বাড়ি দিকে গাড়ি করে যাচ্ছিলেন বছর ৬২র এআইএডিএম সাংসদ এস রাজেন্দ্র। গাড়িটিতে সব মিলিয়ে চারজন ছিল। টিনডিভান দিয়ে যাওয়ার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনায় তিনজন আহতের চিকিৎসা চলছে। নিহত সাংসদের মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।২০১৪ সালের লোকসভা নির্বাচন ভিল্লুপুরম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন এস রাজেন্দ্রন। লোকসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যও ছিলেন তিনি। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top