News Flash

  • Home
  • Uncategorized
  • ফায়ার সার্ভিসের ছাড়পত্র মিলেছে, আজ থেকে চালু হবে চারটি বাণিজ্যিক সংস্থা
Image

ফায়ার সার্ভিসের ছাড়পত্র মিলেছে, আজ থেকে চালু হবে চারটি বাণিজ্যিক সংস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ ফায়ার সার্ভিসের ছাড়পত্র পেয়েছে বিগবাজার, এমএল প্লাজা, রূপসী মাল্টিপ্লেক্স এবং সোনার তরী হোটেল৷ শুক্রবার হাইকোর্টের নির্দেশে পুনরায় খুলতে চলেছে সরকারের রোষের শিকার সংশ্লিষ্ট চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠান৷ আগামীকাল শনিবার থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে এই চার সংস্থার কাজকর্ম৷

জানা গেছে, চারটি বাণিজ্যিক সংস্থা বিগবাজার, এমএল প্লাজা, রূপসী মাল্টিপ্লেক্স এবং সোনার তরী হোটেলের বিরুদ্ধে দমকল বিধি আইন না মানার অভিযোগ ওঠায় তাদের ব্যবসার দরজা বন্ধ করে দিয়েছিল প্রশাসন৷ পরবর্তীতে মামলাটি ত্রিপুরা উচ্চ আদালতে ওঠে৷ শুনানি শেষে শুক্রবার আদালত ফায়ার সার্ভিসের ছাড়পত্র দিয়েছে চার সংস্থাকে৷ এই ছাড়পত্র পেয়েই পুনরায় শনিবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে এগুলি৷ এদিন থেকে বিগবাজার, এমএল প্লাজা, রূপসী মাল্টিপ্লেক্স ও সোনার তরী হোটেলের কর্মচারীরা যথারীতি কাজকর্ম চালাবেন৷

উল্লেখ্য, গত বুধবার রাতে আগরতলার রূপসী মাল্টিপ্লেক্সে হানা দেয় মহকুমা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি দল৷ তারা এদিন রাতে আগরতলার রূপসী মাল্টিপ্লেক্সে হানা দিয়ে মেশিনপত্র, মালামাল-সহ বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে৷ বন্ধ করে দেওয়া হয় মাল্টিপ্লেক্সের চারটি সিনেমা হল৷ দমকল বিধি আইন না মানার কারণেই রূপসী সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছিল৷ পাশাপাশি একই কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল বিগ বাজার এবং সোনার তরী হোটেল৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top