News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যপ্রাণী হত্যার দায়ে মুম্বাই এয়ারপোর্টে গ্রেফতার ত্রিপুরার যুবক
Image

বন্যপ্রাণী হত্যার দায়ে মুম্বাই এয়ারপোর্টে গ্রেফতার ত্রিপুরার যুবক

আগরতলা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বন্যপ্রাণী হত্যার দায়ে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ত্রিপুরার এক যুবক। জানা গেছে, শুক্রবার দুপুরে মুম্বাই বিমানবন্দর থেকে এয়ারপোর্ট থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম ইন্দ্রিস মিয়াঁ। বাড়ি বিশালগড়ে।


মুম্বাই এয়ারপোর্ট থানার পুলিশ সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী হত্যার অভিযোগ উঠলে ইন্দ্রিস মিয়াঁ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু পারেনি। আজ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় ত্রিপুরার বিশালগড় থানায়।এদিকে জানা গেছে, মুম্বাই এয়ারপোর্ট থানা থেকে খবর পেয়ে বিশালগড় থেকে পুলিশের এক দল মুম্বাইয়ের উদ্দেশে রওয়ানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, মুম্বাই এয়ারপোর্ট থানার পুলিশ ধৃত যুবক ইন্দ্রিস মিয়াঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top