News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দ্রা কোচারের বিরুদ্ধে লুক আউট নোটিশ সিবিআইয়ের
Image

আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দ্রা কোচারের বিরুদ্ধে লুক আউট নোটিশ সিবিআইয়ের

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দ্রা কোছারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই৷আইসিআইসিআই ব্যাঙ্কের ডিরেক্টর থাকাকালীন ভিডিওকনের এমডি বেনুগোপালকে ৩,২৫০ কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলেন চন্দ্রা কোছার। সেই ঋণ পাওয়ার পরিবর্তে বেনুগোপাল চন্দ্রার স্বামী দীপক কোচারের সংস্থায় ৬৪ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে অভিযোগ। সেই কারণেই এই ঋণ ভিডিওকনকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয় সিবিআইয়ের কাছে। এই দুর্নীতি মামলার তদন্তের জন্য সিবিআইয়ের কাছে সরাসরি অভিযোগ জানানো হয়েছিল।এই অভিযোগ সামনে আসতেই আইসিআইসিআই ব্যাঙ্কের বোর্ড চন্দ্রা কোছারকে ডিরেক্টর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয়। এরপরই ব্যাঙ্কের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চন্দ্রা কোছার৷ মামলায় চন্দ্রা কোছার এবং তাঁর স্বামী দীপক কোচারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে।


এর আগে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিএমডি চন্দ্রা কোছার তাঁর স্বামী দীপক কোছার ও ভিডিওকনের প্রোমোটার বেণুগোপাল ধূতের নামে লুক আউট সার্কুলার জারি করা হয়েছিল বলে খবর ছড়িয়ে পড়েছিল৷ সেই সময় ভিডিওকনের প্রোমোটার জানিয়েছিলেন, ওই খবর আসলে পুরোপুরি মিথ্যা রটনা৷ ধূতের বক্তব্য ছিল, তাঁর পাসপোর্টের মেয়াদ দুমাস আগেই শেষ হয়েছে৷ তাছাড়া তিনি গত পাঁচবার বিদেশে যাননি বলেও দাবি করেছেন৷ তিনি জানান, ভগবান দেখছে এবং তিনিই শাস্তি দেবেন যারা এই সব কথা রটাচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top