News Flash

  • Home
  • Uncategorized
  • ফের প্রতিশোধ নিল নিরাপত্তা বাহিনী, বারামুল্লায় এনকাউন্টারে খতম একজন সন্ত্রাসবাদী
Image

ফের প্রতিশোধ নিল নিরাপত্তা বাহিনী, বারামুল্লায় এনকাউন্টারে খতম একজন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ২২ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর থেকেই প্রতিশোধ নিয়েই চলেছে নিরাপত্তা রক্ষী বাহিনী| পুলওয়ামা হামলার এক সপ্তাহ কাটতে না কাটতেই উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হল একজন সন্ত্রাসবাদী| বৃহস্পতিবার রাত থেকে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে বারামুল্লা জেলার সোপোরের ওয়ারপোরা গ্রাম| রাতভর প্রায় ৮ ঘন্টা ধরে গুলির লড়াইয়ের পর শুক্রবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| বারামুল্লার ওই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা| ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে| বাকিদের জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|


জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় সোপোর টাউনের উপকণ্ঠে ওয়ারপোরা গ্রামে লুকিয়ে রয়েছে ২-৩ জঙ্গি| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকেই ওয়ারপোরা গ্রামে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা রক্ষী বাহিনী| গোটা এলাকা ঘিরে অপারেশনে নামে জওয়ানরা| জওয়ানদের দেখা মাত্রই গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা| পাল্টা জবাব দেয় জওয়ানরা| প্রায় ৮ ঘন্টা গুলির লড়াই শেষে একজন জঙ্গিকে নিকেশ করেছেন নিরাপত্তা বাহিনী| ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে| তবে, এই জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| আপাতত বারামুল্লার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top