News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে আপাতত কোনও আন্তর্জাতিক ইভেন্ট নয়, পাক শ্যুটারদের ভিসা বাতিলে কড়া সিদ্ধান্ত অলিম্পিক কমিটির
Image

ভারতে আপাতত কোনও আন্তর্জাতিক ইভেন্ট নয়, পাক শ্যুটারদের ভিসা বাতিলে কড়া সিদ্ধান্ত অলিম্পিক কমিটির

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ কনভয়ে গাড়ি-বোমা নিয়ে জঙ্গি হামলার পর থেকে তলানিতে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক| আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তানকে বয়কটের রাস্তায় হেঁটেছে ভারত| পুলওয়ামায় জঙ্গি হামলার পরই নয়াদিল্লি শ্যুটিং বিশ্বকাপে দুই পাকিস্তানি শ্যুটারকে ভিসা না দেওয়ার ঘটনা ঘটে| সেই ঘটনার জেরেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কড়া পদক্ষেপ নিল| ভারতর সরকারের তরফ থেকে লিখিত গ্যারান্টি না পাওয়া পর্যন্ত ভারতে আপাতত কোনও আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন হবে না| ভারতের সঙ্গে আপাতত সমস্ত ধরনের আলোচনা স্থগিত রেখেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি|


আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ)-এর তরফে জানানো হয়েছে, ‘ভারতে সম্প্রতি সন্ত্রাসবাদী হামলার কারণে পাকিস্তানি ক্রীড়াবিদরা প্রবেশ ভিসা পাচ্ছেন না| তাই নয়াদিল্লিতে আয়োজিত বিশ্বকাপ জরুরি অবস্থার মুখোমুখি| আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন এবং আয়োজক কমিটি পাকিস্তানি টিমের প্রতি বৈষম্য এড়াতে এবং পরিস্থিতি সমাধানের জন্য সমস্ত ধরনের চেষ্টা করছে|’ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিবৃতি মারফত জানিয়েছে, ‘আমরা শেষ চেষ্টা করেছিলাম| ভারত সরকারের সঙ্গে কথাও বলেছিলাম| কিন্তু, পাকিস্তানি ক্রীড়াবিদদের ভারতে হতে চলা প্রতিযোগিতায় অংশ নেওয়াতে পারিনি| তাই বাধ্য হয়েই অলিম্পিক এগজিকিউটিভ বোর্ড ভারত সরকার এবং ভারতের জাতীয় অলিম্পিক সংস্থার সঙ্গে সব রকমের আলোচনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top