News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআর নিয়োগে এসটি-এসসিদের জন্য শিক্ষাগত যোগ্যতায় মিলেছে ছাড়
Image

টিএসআর নিয়োগে এসটি-এসসিদের জন্য শিক্ষাগত যোগ্যতায় মিলেছে ছাড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ টিএসআর নিয়োগে এসটি-এসসিদের জন্য শিক্ষাগত যোগ্যতায় ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এখন থেকে টিএসআর নিয়োগে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম দশমমান উত্তীর্ণ হওয়ার বদলে অষ্টম মান উত্তীর্ণই যথেষ্ট৷ ফলে, টিএসআরের দুইটি আইআর ব্যাটেলিয়ানে নিয়োগের জন্য ন্যুনতম অষ্টম মান উত্তীর্ণ এসটি -এসসিরা আবেদন জানাতে পারবেন৷ বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

এ বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে তপশিলী জাতি এবং তপশিলী উপজাতি মানুষের সংখ্যা নেহাত কম নয়৷ কিন্তু, শিক্ষাগত যোগ্যতা নিরীক্ষে অনেকেই টিএসআর নিয়োগে আবেদন জানাতে পারছেন না৷ আবেদন জানানোর ক্ষেত্রে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা দশম মান উত্তীর্ণ হওয়ার শর্ত তারা পূরণ করতে পারছেন না৷ তাই কেন্দ্রীয় সরকারের কাছে শিক্ষাগত যোগ্যতায় ছাড় দেওয়ার আবেদন জানানো হয়েছিল৷

মুখ্যমন্ত্রীর কথায়, ইতিপূর্বে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে এই দাবি জানানো হয়েছিল৷ অবশেষে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে অনুমোদন মিলিছে৷ টিএসআর নিয়োগের ক্ষেত্রে এসসি-এসটিদের জন্য ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম মান করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, শিক্ষাগত যোগ্যতায় ছাড় না পাওয়ায় এতদিন টিএসআরের দুটি আইআর ব্যাটেলিয়ানে নিয়োগ করা যাচ্ছিলনা৷ শিক্ষাগত যোগ্যতায় স্বরাষ্ট্রমন্ত্রক ছাড় দেওয়ায় এখন সেই বাঁধা কেটে গেছে৷ তিনি জানিয়েছেন, ২০১৪ জন টিএসআর নিয়োগে মন্ত্রিসভা ইতিপূর্বেই অনুমোদন দিয়ে রেখেছে৷ ফলে, শীঘ্রই নিয়োগ পক্রিয়া শুরু হবে৷ আজ তিনি এই ছাড় দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top