News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা হামলার জের : জওয়ানদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আকাশপথেই সিলমোহর স্বরাষ্ট্রমন্ত্রকের
Image

পুলওয়ামা হামলার জের : জওয়ানদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আকাশপথেই সিলমোহর স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর কনভয়ে গাড়ি-বোমা নিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ৪২-এরও বেশি আধাসেনার জওয়ান| পুলওয়ামা জেলার অবন্তীপোরায় জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলার পর থেকেই দাবি উঠছিল, সড়কপথে নয় আকাশপথেই গন্তব্যে পৌঁছে দেওয়া হোক জওয়ানদের| অবশেষে সেই দাবিতেই সিলমোহর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| সড়কপথে ট্রাকে করে না নিয়ে গিয়ে এবার থেকে দিল্লি-শ্রীনগর, শ্রীনগর-দিল্লি, জম্মু-শ্রীনগর এবং শ্রীনগর-জম্মু রুটে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীকে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে আকাশপথেই|

স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর কনস্টেবল, হেড কনস্টেবল এবং এএসআই পদমর্যাদার প্রায় ৭৮০,০০০ জন জওয়ান উপকৃত হবেন| জম্মু ও কাশ্মীর থেকে ছুটি নিয়ে বাড়িতে ফেরার সময় অথবা বাড়ি থেকে ফিরে কাজে যোগ দেওয়ার সময় আকাশপথেই গন্তব্যে পৌঁছে দেওয়া হবে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী জওয়ানদের| স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, জম্মু-শ্রীনগর-জম্মু সেক্টর এবং দিল্লি-জম্মু, জম্মু-শ্রীনগর, শ্রীনগর-জম্মু এবং জম্মু-দিল্লি সেক্টরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উড়ানের অনুমতি দেওয়া হয়েছে| সূত্রের খবর, আকাশপথে আধাসেনা জওয়ানদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যাপারে গত মঙ্গলবারই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সৱুজ সঙ্কেত আসে| অবশেষে বৃহস্পতিবার অনুমোদন দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top