News Flash

  • Home
  • Uncategorized
  • লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু ৬ জনের
Image

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু ৬ জনের

উন্নাও (উত্তর প্রদেশ), ২১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের উন্নাওয়ে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন| ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর পাশাপাশি কমবেশি আহত হয়েছেন আরও ১৮ জন| বৃহস্পতিবার ভোররাত দু’টো নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে, মির্জাপুর আজিগাওয়ান গ্রামের কাছে| সার্কেল অফিসার অম্বরিশ ভাদুরিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতে দিল্লি থেকে বিহারের মুজাফফরপুর অভিমুখে যাচ্ছিল একটি বাস| সেই সময় পাইপ বোঝাই একটি ট্রাক আসছিল|

ভোররাত তখন দু’টো হবে, মির্জাপুর আজিগাওয়ান গ্রামের কাছে ডিভাইডারে ধাক্কা মারার ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে| এরপর ট্রাক থেকে প্রচুর পাইপ এক্সপ্রেসওয়ের উপর পড়ে যায়| উল্টোদিক থেকে বাস বেসামাল হয়ে উল্টে যায় এবং একটি গাড়ির পিছনে ধাক্কা মারে| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজন মহিলা এবং দু’টি শিশু-সহ ৬ জনের| কমবেশি আহত অবস্থায় অন্ততপক্ষে ১৮ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top