News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে গণমুক্তি পরিষদের মিছিলে ইট পাটকেল, রক্তাক্ত এক, অভিযোগ খারিজ বিজেপির
Image

খোয়াইয়ে গণমুক্তি পরিষদের মিছিলে ইট পাটকেল, রক্তাক্ত এক, অভিযোগ খারিজ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, খোয়াই/আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ গণমুক্তি পরিষদের মিছিলে হামলার অভিযোগ৷ ইটপাটকেলের আঘাত একজনের মাথা ফেটে যায়৷ গুরুতর আহত হন ওই কর্মী৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে খোয়াইয়ে৷ গণমুক্তি পরিষদের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে৷ যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ খন্ডন করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে খোয়াইয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে৷


সংবাদে প্রকাশ, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ পুণরুদ্ধার, কাজ, খাদ্য সহ জরুরী দশ দফা দাবীতে মিছিল করে খোয়াইয়ের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করার উদ্যোগ নেয় গণমুক্তি পরিষদ৷ দুই শতাধিক কর্মী সমর্থককে নিয়ে মিছিল খোয়াই সিপিএম পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়৷ মিছিলের নেতৃত্বে ছিলেন গণমুক্তি পরিষদের সভাপতি তথা সাংসদ জীতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্যরা৷ মিছিলটি যখন খোয়াই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করছিল তখন মিছিলের উপর ইট পাটকেল ছোঁড়া হয়৷ ইটের আঘাতে এক কর্মীর মাথা ফেটে রক্ত ক্ষরণ হয়৷ গোটা ঘটনার বিষয়ে মহকুমা শাসককেও অবহিত করে ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলটি৷


সাংসদ জীতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের জানান ১১ মাসের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি কিন্তু পূরণ হয়নি৷ অথচ নির্বাচনের আগে সরকার পরিচালকরা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি পূরণ করা হয়নি৷ বেকারদের কর্মসংস্থান হবে৷ গ্রাম পাহাড়ে অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হবে৷ রাজ্যে রেগা সহ সমস্ত প্রকল্প মুখ থুবড়ে পড়েছে৷ সামাজিক ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে৷ এছাড়া রাজনৈতিক হিংসার ঘটনা তো ঘটেই চলেছে৷ এরই একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এদিনের মিছিলে ইট পাটকেল ছুঁড়ে মারা৷
এদিকে, এদিনের এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির তরফ থেকে বলা হয়েছে, সাংসদ জীতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন যে খোয়াইতে সিপিএমের রাজনৈতিক মিছিলে নাকি বিজেপির দুসৃকতিকারীরা আক্রমণ করে একজনের মাথা ফাটিয়ে দিয়েছে৷ বিজেপির প্রচারিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কম্যুনিস্ট পার্টির রণকৌশল অনুযায়ী পার্টি যখন দুর্বল তখন দল সব সময় আক্রান্তের অভিনয় করবে৷ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করবে, গণতন্ত্রের দোহাই দেবে, রাজনৈতিক কাজের স্বাধীনতা দাবী করবে, যতদিন না শক্তি সঞ্চয় হয়৷ একবার শক্তিশালী হলে, অন্য এক সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের ভাষণ মনে আসবে৷ বামফ্রন্ট্রে রোজকার কান্না সেই রণকৌশলের অংশ৷ আজকেরটাও তাই৷ এক বছর আগের খোয়াইয়ের বিভীষিকাময় দিনগুলির কথা মানুষ ভুলে যায়নি৷ জিতেনবাবুরা যেই বক্তব্য রেখেছেন তার সত্যতা নেই৷ বিজেপির কেউ মিছিলে আক্রমণ করেনি৷ আমরা খবর নিয়েছি যে জনৈক ব্যক্তি, যিনি প্রতারিত সিপিএম কর্মী, ঢিল ছঁুড়েছেন মিছিলের উদ্দেশ্যে রাগ মেটানোর জন্য৷ সেই ঢিল লেগেছে এক পথচারীর গায়ে৷ মিছিল কেউ আটকায়নি, আক্রমণ করেনি৷ মিছিল বন্ধ হয়নি৷ জিতেন বাবুরা ঘটনার সুযোগ নিচ্ছে৷ এই অসত্য অভিযোগের তীব্র নিন্দা করেছে বিজেপি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top