News Flash

  • Home
  • Uncategorized
  • সৌদি রাজপুত্রকে পাশে বসিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দায় সরব মোদী
Image

সৌদি রাজপুত্রকে পাশে বসিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দায় সরব মোদী

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়াবে সৌদি আরব। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন যুবরাজ মহম্মদ বিন সলমন। অন্যদিকে পুলওয়ামার জঙ্গি হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সন্ত্রাসবাদে আজ যে গোটা বিশ্ব আক্রান্ত তার বড় উদাহরণ হচ্ছে পুলওয়ামা। যেসব দেশ সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা প্রয়োজন।’ বুধবার দুই দেশ পাঁচটি চুক্তি স্বাক্ষরিত করেছে।


এদিন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন বলেন, ‘সন্ত্রাসবাদ এবং চরমপন্থা দুই দেশের কাছেই চিন্তার বিষয়। এই বিষয়ে সমস্ত রকমের সহযোগিতা ভারতকে করব। ভারত ছাড়াও অন্যান্য প্রতিবেশী দেশকে সহযোগিতা করবে সৌদি আরব। সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করবে দুই দেশ।’ এদিন বিনিয়োগ ও বাণিজ্য ক্ষেত্রে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশের মধ্যে তথ্য আদানপ্রদান নিয়েও সমঝোতা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যেসব দেশ সন্ত্রাসবাদকে মদত দিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে অবিলম্বে চাপ বাড়ানো হোক। সন্ত্রাসবাদীদের জন্য যুব সম্প্রদায় যাতে বিপথগামী না হয় সে বিষয়ে দুই দেশ কাজ করবে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top