News Flash

  • Home
  • Uncategorized
  • ৪ সপ্তাহের মধ্যে বকেয়া টাকা মেটানোর সুপ্রিম নির্দেশ, অমান্য হলেই ৩ মাসের জেল অনিল আম্বানির

৪ সপ্তাহের মধ্যে বকেয়া টাকা মেটানোর সুপ্রিম নির্দেশ, অমান্য হলেই ৩ মাসের জেল অনিল আম্বানির

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): আদালত অবমাননার দায়ে দোষীসাব্যস্ত হলেন রিলায়েন্স কমিউনিকেশনের চেয়ারম্যান অনিল আম্বানি| অনিল আম্বানি ছাড়াও আদালত অবমাননার দায়ে দোষীসাব্যস্ত হয়েছেন আরও দু’জন ডিরেক্টর, যথাক্রমে রিলায়েন্স টেলিকমের চেয়ারম্যান সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানি| ৫৫০ কোটি টাকা বকেয়া না মেটানোয় এরিকসন ইন্ডিয়ার দায়ের করা পিটিশনের শুনানিতে অনিল আম্বানি ও দু’জন ডিরেক্টরকে দোষী করেছে সুপ্রিম কোর্ট| শুধু তাই নয়, আগামী ৪ সপ্তাহের মধ্যে এরিকসনকে ৪৫৩ কোটি টাকা বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত| নির্দেশ অমান্য করলেই ৩ মাসের জন্য জেল খাটতে হবে অনিল আম্বানি এবং আরও দু’জন ডিরেক্টরকে| এখানেই শেষ নয়, অনিল আম্বানি ও দু’জন ডিরেক্টরকে ১ কোটি টাকা করে জরিমানা করেছে সুপ্রিম কোর্ট|


২০১৮ সালের ২৩ অক্টোবর রিলায়েন্স কমিউনিকেশনকে আদালত নির্দেশ দিয়েছিল ১৫ ডিসেম্বর মধ্যে এরিকসনের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে| কিন্তু, ২৩ অক্টোবরের সেই নির্দেশ অনুযায়ী, সময় মতো টাকা মেটাতে পরেনি অনিল আম্বানির সংস্থা| ফলে সুদ সমেত সেই টাকার পরিমাণ এখন ৫৫০ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে| প্রাপ্য ৫৫০ কোটি কাটা মেটাচ্ছে না অনিল আম্বানির সংস্থা| এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সুইডিশ টেলিকম সংস্থা এরিকসন| বুধবার মামলার শুনানি শুরু হলে সুপ্রিম কোর্টের বিচারপতি আর এফ নরিম্যান ও বিচারপতি বিনীত শরণের বেঞ্চ জানায়, ‘ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করেছেন অনিল আম্বানি|

আগামী ৪ সপ্তাহের মধ্যে এরিকসনের ৪৫৩ কোটি টাকা বকেয়া মিটিয়ে দিতে হবে অনিল আম্বানি ও দু’জন ডিরেক্টরকে| নির্দেশ অমান্য হলেই অনিল ও দু’জনকে তিন মাসের জন্য জেল খাটতে হবে|’ একইসঙ্গে আদালত অবমাননার জন্য অনিল আম্বানি ও দু’জন ডিরেক্টরকে ১ কোটি টাকা করে জরিমানা করেছে সুপ্রিম কোর্ট| আগামী এক মাসের মধ্যে জরিমানার টাকা আদালতে জমা দিতে হবে| অন্যথা হলেই ১ মাসের জন্য জেল খাটতে হবে তাঁদের| প্রসঙ্গত, এরিকসন ইন্ডিয়া শীর্ষ আদালতে পিটিশন দাখিল করে অভিযোগ করেছিল, রাফাল জেট কিনতে বিনিয়োগের জন্য টাকা থাকা সত্ত্বেও, ৫৫০ কোটি টাকার বকেয়া মেটাচ্ছে না অনিল আম্বানির সংস্থা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top