News Flash

  • Home
  • Uncategorized
  • রূপসী সিনেমা হল, বিগ বাজার ও হোটেল সোনারতরী বন্ধের নির্দেশ
Image

রূপসী সিনেমা হল, বিগ বাজার ও হোটেল সোনারতরী বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী৷৷ জন নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রূপসী সিনেমা হল, বিগ বাজার ও হোটেল সোনারতরী বন্ধ থাকবে৷ সেখানে বাণিজ্যিক আদান প্রদানে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে৷ মঙ্গলবার জনস্বার্থ মামলায় এই রায় দিয়েছে উচ্চ আদালত৷ রূপসী সিনেমা হল, বিগ বাজার ও হোটেল সোনারতরী কর্তৃপক্ষ আদালতে মুচলেকা দিয়ে প্রতিষ্ঠান বন্ধ রাখবে জানিয়েছেন৷ ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে অগ্ণি নির্বাপক সুরক্ষা ব্যবস্থায় ঘাটতির কারণে দায়ের জনস্বার্থ মামলায় উচ্চ আদালতের নির্দেশে এই তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বুধবার থেকে বন্ধ থাকবে৷


এম এল প্লাজা বহুতলটি নির্মাণ হওয়ার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছিল না৷ র্যাম্প নির্মণ করেনি বহুতল কর্তৃপক্ষ, তার জন্য তাদের উতিপূর্বে উচ্চ আদালতের রোষানলে পড়তে হয়েছিল৷ কিন্তু, ওই বহুতলটিতে রূপসী সিনেমা হল এবং বিগ বাজারে অগ্ণিনির্বাপক ব্যবস্থায় ঘাটতি রয়েছে বলে অভিযোগ উঠে৷ অগ্ণিনির্বাপক দপ্তর থেকে তাদের এনওসি পুণঃনবিকরণ করা হয়নি৷ কারণ রূপসী সিনেমা হল এবং বিগ বাজারের অগ্ণি নির্বাপক ব্যবস্থায় ত্রুটি ছিল৷ এদিক, হোটেল সোনারতরীতেও অগ্ণিনির্বাপক ব্যবস্থা নিয়ে দমকল বিভাগ এনওসি দেয়নি, কারণ ওই হোটিলটি নির্মাণ করার সময় আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিয়ম মানা হয়নি৷ ফলে তাদের এনওসি দেয়নি দমকল বিভাগ৷ এই সমস্ত বিষয়ে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়৷
এই জনস্বার্থ মামলায় মঙ্গলবার উচ্চ আদালতে চূড়ান্ত শোনানী হয়৷ উচ্চ আদালতের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ এই মামলায় ওই তিনটি প্রতিষ্ঠান আগুন নিয়ন্ত্রণে নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন৷
উচ্চ আদালত এদিন রায়ে জানিয়েছেন জননিরাপত্তায় কোন আপোষ করা যাবে না৷ তবে, নিয়ম মেনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে ওই প্রতিষ্ঠানগুলি পুণরায় চালু করার বিষয়ে বিবেচনা করা হবে৷ একদিনের সময় সীমা বেঁধে দিয়ে ওই প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিয়ে আদালতে জানাতে বলা হয়েছে৷ পাশাপাশি নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমতি আদায় করার জন্যও তাদের বলা হয়েছে৷ নিয়ম বহির্ভূত ভাবে কোনও কাজ করা হলে প্রতিষ্ঠান চালু করার ক্ষেত্রে সম্মতি মিলবে না বলে উচ্চ আদালতে রায়ে স্পস্ট উল্লেখ করেছে৷ আগামী ২২ ফেব্রুয়ারী এই মামলায় ওই তিন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষদের মুচলেকার ভিত্তিতে শুনানী হবে উচ্চ আদালতে৷ প্রসঙ্গত, উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে রাজ্য প্রশাসন আগরতলায় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে নির্মাণ কাজ নিয়ম বহির্ভূতভাবে হয়েছে কিনা তা খতিয়ে দেখবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top