News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে বিয়ের শোভাযাত্রায় ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক, মর্মান্তিক মৃত্যু ১৩ জনের
Image

রাজস্থানে বিয়ের শোভাযাত্রায় ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক, মর্মান্তিক মৃত্যু ১৩ জনের

প্রতাপগড় (রাজস্থান), ১৯ ফেব্রুয়ারি (হি.স.): আনন্দ মুহূর্তের মধ্যেই পরিণত হল বিষাদে| রাজস্থানের প্রতাপগড়ে বিয়ের শোভাযাত্রায় ঢুকে পড়ল বেপরোয়া একটি ট্রাক| সোমবার রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের| এছাড়াও অন্ততপক্ষে ৩৪ জন কমবেশি আহত হয়েছেন| তাঁদের মধ্যে নববধূও রয়েছে| সোমবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে জয়পুর থেকে প্রায় ৪১৭ কিলোমিটার দূরে প্রতাপগড়-জয়পুর ১১৩ নম্বর জাতীয় সড়কের উপর আম্বাওয়ালি গ্রামের কাছে|


পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার রাতে বছর ২০-র তরুণী রেখার বিয়ের শোভাযাত্রা বেরিয়েছিল| রাস্তা দিয়ে যখন বিয়ের শোভাযাত্রা যাচ্ছিল, সেই সময় বেপরোয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শোভাযাত্রায় ঢুকে পড়ে| ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের| কমবেশি আহত অবস্থায় অন্ততপক্ষে ৩৮ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সা চলাকালীন আরও ৪ জনের মৃত্যু হয়েছে| বাকি ৩৪ জন কমবেশি আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন|প্রতাপগড়ের পুলিশ সুপার কুমার বেনিওয়াল জানিয়েছেন, ‘আম্বাওয়ালি গ্রামের কাছে শোভাযাত্রাকে পিছন থেকে এসে পিষে দেয় একটি ট্রাকটি| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের| পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে| কমবেশি আহত অবস্থায় প্রায় ৩৪ জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে ১৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদয়পুরের এমবিএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে| পুলিশ সুপার আরও জানিয়েছেন, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top