News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা-হামলা : ত্রিপুরায় বিক্ষোভ অব্যাহত, সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা
Image

পুলওয়ামা-হামলা : ত্রিপুরায় বিক্ষোভ অব্যাহত, সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের কাপুরুষোচিত আক্রমণে ৪৪ জন সিআরপিএফ-এর জওয়ানের শহিদ হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ প্রদর্শন। ক্ষোভের আগুনে জ্বলছে রাজ্যের মানুষ। গোটা দেশের পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষের পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন জারি রয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে চলছে যুবকদের বিক্ষোভ প্রদর্শন। পাকিস্তানের পতাকা পোড়ানো থেকে শুরু করে পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুত্তলিকা পর্যন্ত দাহ করা হচ্ছে।

এদিকে, সারা রাজ্যে শহিদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিলও হচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনও শহিদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। পুলওয়ামায় সংগঠিত ঘটনার পর উত্তর-পূর্বাঞ্চলকে সর্তক করেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। সুরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। পাশাপাশি বাংলাদেশকেও সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে। যাতে সে দেশ এ ধরনের ঘটনা পরিপ্রেক্ষিতে সর্তক থাকে। জানা গেছে, কেন্দ্রের কাছ থেকে সতর্কবার্তা লাভ করে রাজ্যের সীমান্তগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, সীমান্তে চলছে সীমান্ত সুরক্ষা বাহিনীর কড়া টহলদারী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top