News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক সংকটে রাজ্যে সড়ক সংস্কারের কাজ ব্যহত হচ্ছে
Image

আর্থিক সংকটে রাজ্যে সড়ক সংস্কারের কাজ ব্যহত হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ আর্থিক সংকটে রাজ্যে বিভিন্ন রাস্তা এবং সড়ক সংস্কার ব্যহত হচ্ছে৷ অবশ্য, পূর্বতন সরকারের রেখে যাওয়া আর্থিক বোঁঝাও এই সংকটের পেছনে অন্যতম কারণ৷ ফলে, এখন সেস এবং বিভিন্ন দপ্তরের নির্মাণ কাজ থেকে এজেন্সি কমিশন সংগ্রহের মাধ্যমে সড়ক সংস্কারে তহবিল গড়ে তুলছে রাজ্য সরকার৷

পূর্ত দপ্তরের প্রধান সচিব মনোজ কুমারের কথায়, সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রেখেই ইতিপূর্বে বিভিন্ন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে৷ ফলে, বিভিন্ন প্রকল্পে নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পর তা সংস্কারের ক্ষেত্রে আর্থিক সংকট দেখা দিয়েছে৷

তাঁর বক্তব্য, রাজ্যে পূর্ত দপ্তরের অধীন রাস্তা রয়েছে ১২ হাজার কিমি৷ গ্রামোন্নয়ন এবং এডিসি মিেিল রাজ্যে রাস্তার মোট পরিধি ২২ হাজার কিমি৷ নির্দিষ্ট সময় অন্তর ওই রাস্তা সংস্কারেরও যথেষ্ট প্রয়োজন রয়েছে৷ তাঁর কথায়, প্রত্যেক রাস্তা নির্দিষ্ট সময় অন্তর সংস্কার খুবই জরুরী৷ নইলে, একই সংস্কার কাজ দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর করা হলে দ্বিগুন কিংবা তিনগুন অর্থ ব্যয়৷

তিনি জানান, রাজ্যে যে সমস্ত এখন সংস্কারের প্রয়োজন রয়েছে তাতে মোট প্রয়োজন ৫০০ কোটি টাকা৷ কিন্তু, সংস্কার খাতে বাজেট বরাদ্দ হয়েছে ৯৫ কোটি টাকা৷ ফলে, বিশাল অংকের টাকার ঘাটতি রয়েছে৷ তবে, এই সমস্যার উপায়ও বের করা হয়েছে৷ তাঁর দাবি, সেস বসিয়ে এবং বিভিন্ন দপ্তরের কাজ করার জন্য এজেন্সি কমিশন বাবদ যে অর্থ সংগ্রহ হবে সেই টাকা শুধুমাত্র সংস্কার কাজেই ব্যবহৃত হবে৷ তিনি জানান, গত সেপ্ঢেম্বর থেকে রোড সেস সংগ্রহ করা হচ্ছে৷ ২ শতাংশ করে রোড সেস সংগ্রহের মাধ্যমে শুধু সেপ্ঢেম্বর মাসেই ৩৬৫ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, পূর্ত দপ্তর রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে৷ ওই নির্মাণ কাজ থেকে পূর্ত ধরনের কমিশন আদায় করছে না৷ কিন্তু, এখন যে কোন দপ্তরের নির্মাণ কাজ করা হলে পূর্ত দপ্তরকে এজেন্সি কমিশন বাবদ অর্থ দিতে হবে৷ মনোজ কুমারের কথায়, এজেন্সি কমিশন বাবদ আদায় অর্থ শুধুমাত্র সংস্কার কাজেই ব্যবহার করা হবে৷

এদিকে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মিত রাস্তাও এখন সংস্কারের ক্ষেত্রে রাজ্য সরকারের জন্য বোঁঝা হয়ে দাঁড়িয়েছে৷ নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় দায়িত্বপ্রাপ্ত নির্মাণকারী সংস্থা পাঁচ বছর পর্যন্ত সমস্ত সংস্কারের অর্থ বহন করবে৷ সেই মেয়াদ এখন ফুড়িয়েছে৷ ফলে রাজ্য সরকারকেই ওই সমস্ত সড়ক সংস্কারের দায়িত্ব বহন করতে হবে, বলেন পূর্ত দপ্তরের প্রধান সচিব৷

রাজ্য সরকারের উপর আর্থিক বোঁঝা নিয়ে প্রধান সচিবের আরো দাবি, পূর্বতন সরকার ১৫০০ কোটি টাকার প্রকল্পের কাজ অর্ধ সমাপ্ত করে রেখে গেছে৷ ওই প্রকল্পে বিভিন্ন দালানবাড়ি নির্মাণ হচ্ছে৷ তাতে, মাত্র ৭৫০ কোটি টাকার নির্মাণ কাজ বিভিন্ন স্কিমের সাথে যুক্ত রয়েছে৷ কিন্তু, বাকি কাজের জন্য রাজ্য সরকারকেই ব্যয়ভার বহন করতে হবে৷ তাই, হুডকো থেকে ২০০ কোটি ঋণ নিয়েছে রাজ্য সরকার৷ কিন্তু, বাকি টাকা কিভাবে জুগাড় হবে তা এখনো স্থির হয়নি৷ তাঁর সাফ কথা, রাস্তা কিংবা সড়ক সংস্কার এখন রাজ্য সরকারের সবেচেয়ে বেশী মাথা ব্যথার কারণ৷ পূর্বতন সরকারের রেখে যাওয়া বোঁঝা সামাল দিতে বর্তমান সরকার হিমসিম খাচ্ছে৷রণ মানুষকে আর্থিক নিশ্চয়তা দেওয়ার দাবি করেছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top