News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব শান্তির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ, দাবি নরেন্দ্র মোদীর
Image

বিশ্ব শান্তির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ, দাবি নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : পুলওয়ামায় জঙ্গি হামলার ফলে বৈঠকে বসে আলোচনার পথ বন্ধ হয়ে গিয়েছে। যারা সন্ত্রাসবাদ দমনে পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত, তারা আদতে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। সোমবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিসিও মেক্রীকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যৌথ সাংবাদিক সম্মেলনে ভারত ও আর্জেন্টিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক সঙ্গে লড়াই করার ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ। পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলা থেকে এটা স্পষ্ট বৈঠকে বসে আলোচনার পরিসর আর নেই। সন্ত্রাসবাদ এবং মদতদাতাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যারা দ্বিধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। জি২০ সদস্য দেশ হিসেবে হামবুর্গ লিডার স্টেটমেন্টের ১১টি এজেন্ডা কার্যকর করা উচিত।’ আর্জেন্টিনার সঙ্গে সামরিক চুক্তির প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তির ফলে নবদিগন্ত খুলে যাবে। দৃঢ় পদক্ষেপ এবং ঐক্যবদ্ধ ভাবনা দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধ লড়াই করতে হবে।’

পুলওয়ামার জঙ্গি হামলার নিন্দা করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিসিও মেক্রী বলেন, পুলওয়ামার জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের পরিবারবর্গের প্রতি সমবেদনা রইল। যে কোনও ধরণের সন্ত্রাসবাদী হামলার নিন্দা আমরা করছি।

প্রসঙ্গত, জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীর| উরির থেকেও বড় জঙ্গি হামলায় স্তব্ধ গোটা দেশবাসী| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় আত্মঘাতী জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৪২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top